বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘এমন বেড়া পশুদের জন্যও গ্রহণযোগ্য নয়’

news-image

অভিবাসন প্রত্যাশীদের হাঙ্গেরিতে প্রবেশ ঠেকাতে সীমান্তে বেড়া নির্মাণের তীব্র নিন্দা জানিয়েছে ফ্রান্স। গৃহযুদ্ধ পিড়িত উত্তর আফ্রিকা থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে হাজার হাজার মানুষের স্রোত ঠেকাতে ১৭৫ কিলোমিটার দীর্ঘ বেড়া নির্মাণ করেছে হাঙ্গেরি। এমন বেড়া পশুদের জন্যও গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করে সোমবার ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী হাঙ্গেরির পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন। অভিবাসন প্রত্যাশীদের মর্যাদা রক্ষা করতে জার্মানি ও ব্রটেনের আহ্বান জানানোর পর এমন অবস্থানের কথা জানালো এমন ফ্রান্স। অভিবাসী সংকট নিয়ে কার্যকর পদক্ষেপ নিতে আগামী ১৪ সেপ্টেম্বর বৈঠকে বসবেন ইউরোপের নেতারা। 
পশ্চিম ইউরোপের তিনটি দেশ দক্ষিণ ইউরোপের দেশগুলোর প্রতি অভিবাসন প্রত্যাশীদের সাথে সহযোগিতাপূর্ণ আচরণের আহ্বান জানিয়েছেন। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরেন্ট ফেবিয়াস বলেন, 'হাঙ্গেরি ইউরোপের অংশ। মানুষ ঠেকাতে বেড়া নির্মাণ করা ইউরোপের মূল্যবোধের পরিপন্থী। পশুদের জন্যও এমন বেড়া গ্রহণযোগ্য নয়।'গ্রিস, ইটালি ও হাঙ্গেরি ভূমধ্যসাগর পাড়ি দেয়া অভিবাসন প্রত্যাশীদের সামলাতে হিমশিম খাচ্ছে। শুধুমাত্র এ বছরই প্রায় তিন লাখ মানুষ দেশগুলোতে এসে পৌঁছেছে। সূত্র: আল জাজিরা।

এ জাতীয় আরও খবর

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম