শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সহসাই ভারত হবে ইসলামিক রাষ্ট্র- প্রবীণ টাগোডিয়া

news-image

সহসাই ভারত হবে ইসলামিক রাষ্ট্র। এমন কথা বলেছেন বিশ্ব হিন্দু পরিষদের ওয়ার্কিং প্রেসিডেন্ট প্রবীণ টাগোডিয়া। তিনি এ জন্য সরকারের কাছে সুপারিশ করেছেন যেন ভারতে দ্বিসন্তান নীতি বাস্তবায়ন করা হয়।  এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। এতে বলা হয়, রোববার সাম্প্রতিক জরিপ উল্লেখ করে তিনি অভিযোগ করেন শিগগিরই ভারতে ‘বিলুপ্তি’ ঘটবে হিন্দুদের। এর কারণ, মুসলমানরা ‘জনসংখ্যা জিহাদ’ চালাচ্ছে। এ জন্য তিনি সারা ভারতে দ্বি-সন্তান নীতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, মুসলিমদের সংখ্যা অসমভাবে বেড়ে যাচ্ছে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)এর মুখপাত্র ‘অর্গানাইজার’-এর এক নিবন্ধে তিনি লিখেছেন, ১৯৫১ সালে ভারতে হিন্দুদের শতকরা হার ছিল ৮৪ ভাগ। তা এখন কমে দাঁড়িয়েছে ৮০ ভাগে। ওই সময়ে মুসলমানদের সংখ্যা ছিল শতকরা ১০ ভাগের নিচে। কিন্তু এখন তা বেড়ে শতকরা ১৪ ভাগের ওপরে। দেশে জনসংখ্যার এই পরিবর্তনের জন্য তিনি অবশ্যই একটি সরকারি মানদ- মেনে চলার পরামর্শ দিয়েছেন। তিনি লিখেছেন, আমরা যদি ‘জনসংখ্যা জিহাদের’ বিরুদ্ধে অবস্থান না নিই তাহলে ভারত হবে একটি ইসলামিক রাষ্ট্র। তাই দ্বি-সন্তান নীতি কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। সর্বশেষ জরিপের ফলকে সচেতনতা সৃষ্টির আহ্বান বলে তিনি মন্তব্য করেন।