২০১৫ বিপিএলে খেলবেন যারা, নিষিদ্ধ হলেন কারা?

news-image

স্পোর্টস ডেস্ক : কয়েকদিন পরেই শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসর। আর এখনই যেন দুয়ারে নাড়া দিচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ তথা বিপিএল!তবে আগে কপাল পুড়েছে অনেকেরই। ঢাকা গ্রাডিয়েটরসহ পাঁচটি দলকে নিষিদ্ধ করা হয়েছে। বিপিএল আসরে আর অংশ নিতে পারবে না তারা। বাংলাদেশে ক্রিকেট বোর্ডের নির্দেশনা ভঙ্গ করেছে ঢাকা গ্ল্যাডিয়েটরস, চিটাগং কিংস, বরিশাল বার্নাস, দূরন্ত রাজশাহী ও খুলনা রয়েল বেঙ্গলস।

শনিবার মিটিংয়ে কাঠোর সিদ্ধান্ত নেয়া হয় এই দলগুলোর বিরুদ্ধে। সাতটি দলের মধ্যে দুটি দলের মালিকদের কথা-কাজে মিল পাওয়া গেছে। এই দল দুটি হলো সিলেট রয়েলস ও রংপুর রাইডার্স।এই দল দুটি থাকছে এবারের বিপিএলে। অন্যদিকে আসছে নতুন দল। বিসিবির এক পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, ওই দলদুটির এবারের অংশ নেয়ার কোনো সুযোগ নেই।

গত বৃহস্পতিবার পর্যন্ত যাবতীয় বকেয়া পরিশোধের নির্দেশনা ছিল বিসিবির। বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন এই নির্দেশনা দিয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান