বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিতে বহুতল ভবনে আগুন, নিহত ১১

news-image

সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রবিবার সকালে দেশটির পূর্বাঞ্চলের খোবার নগরীতে ওই অগ্নিকাণ্ডে অন্তত ১১ জনের প্রাণহানি ও ২১৯ জন আহত হয়েছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের টুইটার বার্তার সূত্রে গালফ নিউজ জানায়, আরামকোর আবাসিক কমপ্লেক্সের বেসমেন্ট থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে বিভিন্ন দেশের কয়েকজন নাগরিকের প্রাণহানির খবর নিশ্চিত করা হয়েছে। তবে নিহতদের পরিচয়ের ব্যাপারে বিস্তারিত জানানো হয়নি। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা ‘আশংকাজনক’। দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত বিভিন্ন আলোকচিত্রে দেখা গেছে, একটি ভবনের জানালা দিয়ে কালো ধোঁয়া বেরুচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেছে, পার্শ্ববর্তী ভবনগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে। ফায়ার সার্ভিস হেলিকপ্টার নিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।

আরামকোর পক্ষ থেকে জানানো হয়েছে, রেডিয়াম রেসিডেনশিয়াল কমপ্লেক্স নামে আবাসিক প্রকল্পটিতে আটটি ছয়-তলা ভবন রয়েছে। এতে ৪৮৬টি ইউনিটে সাড়ে নয় হাজারের বেশি কর্মকর্তা ও কর্মচারী পরিবারসহ থাকেন। ভবনগুলো স্থানীয় একটি আবাসিক কোম্পানি থেকে প্রতিষ্ঠানে কমর্রতদের থাকার জন্য ইজারা নেয়া হয়েছে। উল্লেখ্য, বিশ্বের অন্যতম বৃহত্তম তেল কোম্পানি আরামকোতে বিশ্বের ৭৭ দেশের ৬১ হাজারেরও বেশি লোক কর্মরত। সূত্র: এএফপি

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা