মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আত্রাইয়ে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত

news-image

সোহাগ খন্দকার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে “নতুন বাংলায় শপথ করি, মাদকমুক্ত দেশ গড়ি”—এই স্লোগানকে ধারণ করে মাদকবিরোধী সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান এর সভাপতিত্বে বর্ণাঢ্য কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাজ থেকে মাদকের অভিশাপ দূর করা এবং সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরি করতে এই আয়োজন করা হয় ।

উপজেলার আটটি ইউনিয়নের ৬৮ জন গ্রাম পুলিশ স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেন। সাইকেল র‍্যালিটি শহরের প্রধান সড়কগুলো ঘুরে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

মাদকবিরোধী প্রচারণা জোরদার করা এবং মাদক কারবারিদের দৌরাত্ম্য রুখে দেওয়ার প্রত্যয়ে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন প্রমূখ ।

এ জাতীয় আরও খবর

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কার কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

সুর সম্রাট আলাউদ্দিন খাঁ কলেজ সরকারিকরণ ও নূরনগরকে উপজেলা করার দাবি

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল