সুর সম্রাট আলাউদ্দিন খাঁ কলেজ সরকারিকরণ ও নূরনগরকে উপজেলা করার দাবি

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজ সরকারিকরণ এবং পূর্বাঞ্চলের ছয়টি ইউনিয়ন নিয়ে নূরনগরকে উপজেলা করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

রোববার (২৯ নভেম্বর) কলেজ প্রাঙ্গণে শিক্ষার মানোন্নয়ন, মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে আয়োজিত সচেতনতামূলক সভায় এ দাবি জানানো হয়।

কলেজ গভর্নিং বডির সভাপতি মোজাম্মেল হক মাসুমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগের পুলিশ কমিশনার পিপিএম মোহাম্মদ ফয়জুল কবির, সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান রিফাত ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ একেএম রেজাউল করিম।

প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুল মান্নান বলেন, শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, দেশপ্রেম, শৃঙ্খলাবোধ ও দায়িত্বশীলতা গড়ে তোলা শিক্ষার অন্যতম লক্ষ্য। মাদকমুক্ত সমাজ ও কিশোর গ্যাংমুক্ত শিক্ষাঙ্গন গড়ে তুলতে পরিবার, শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি ও পুলিশের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ সময় তিনি উত্থাপিত দুই দাবির প্রতি সমর্থন জানিয়ে দ্রুত বাস্তবায়নের কার্যক্রম শুরুর আশ্বাস দেন।

সভায় বক্তারা মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে অভিভাবকদের সচেতনতা, শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা এবং তরুণদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তব্য দেন। সভা শেষে সদ্যপ্রয়াত উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুর আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত