শ্রমিক অসন্তোষে বন্ধ ১৪৭ পোশাক কারখানা: বিজিএমইএ

news-image

নিজস্ব প্রতিবেদক : শ্রমিক অসন্তোষের কারণে উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ায় দেশের ১৪৭টি পোশাক কারখানা বন্ধ রয়েছে বলে জানিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।
শনিবার (১৪ নভেম্বর) বিজিএমইএ ও বিকেএমইএর সদস্যদের নিয়ে আয়োজিত জরুরি সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান।
তিনি জানান, বন্ধ কারখানাগুলোর মধ্যে ৫৫টি বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী ‘কাজ নেই, মজুরি নেই’ ভিত্তিতে বন্ধ ঘোষণা করা হয়েছে। বাকি ৯২টি কারখানা চালুর চেষ্টা করেও উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখতে পারেনি। এসব প্রতিষ্ঠানে প্রায় তিন লাখ শ্রমিক কর্মরত রয়েছেন।
বিজিএমইএ সভাপতির অভিযোগ, কারখানায় একাংশের শ্রমিকের বিশৃঙ্খলা ও অন্যদের কাজে বাধা দেওয়ার কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। পাশাপাশি বিভিন্ন কারখানার সামনে বিক্ষোভ ও হামলার ঘটনাও ঘটছে বলে তিনি দাবি করেন।
মাহমুদ হাসান খান বলেন, শ্রমিক অসন্তোষ ও কারখানা ভাঙচুরের পরিস্থিতি নিয়ে মালিকপক্ষ উদ্বিগ্ন। তবে আগামী ১৬ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ডের সভায় অংশ নিয়ে নির্ধারিত সময় অনুযায়ী মজুরি প্রস্তাব জমা দেওয়া হবে।
তিনি আরও জানান, ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠনের পর নতুন মজুরি কার্যকরের সময়সূচিও জানানো হয়েছে। এ অবস্থায় চলমান পরিস্থিতি নিয়ে মালিকপক্ষের মধ্যে উদ্বেগ রয়েছে।
আগামী এক থেকে দুই দিনের মধ্যে শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন বিজিএমইএ সভাপতি। তবে অসন্তোষ অব্যাহত থাকলে পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

ঢাকাসহ তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

বিশ্বে ২৫ কোটির বেশি মানুষ জানেন না তাঁদের ডায়াবেটিস আছে

বিশ্ববাজারে তুলার ঘাটতির শঙ্কা, বাড়তে পারে দাম

শীতের সবজিতে বাড়তি দাম, ছোলাও কেজিতে বেড়েছে ২০ টাকা

লরেন্স বিষ্ণোই পরিচয়ে মাহমুদা মিতুকে হত্যার হুমকি

মৃত্যুর সাড়ে ৭ মাস পর সন্ত্রাসবিরোধী মামলার আসামি সামচু ঢালী

কৃষক কার্ডে মিলবে আবহাওয়ার পূর্বাভাসও: প্রতিমন্ত্রী

আদাবর থেকে যুবদল নেতা সজীব রানা আটক

হত্যার মামলায় জেল, সাত বছর পর জীবিত মিলল সেই নারী

ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি দেখলেন প্রধানমন্ত্রী

মুক্তি পেয়ে সরকারকে ধন্যবাদ জানালেন কামাল উদ্দিন

১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল