আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা
নিজস্ব প্রতিবেদক : দেশের বাজারে আরও এক দফা কমেছে স্বর্ণের দাম। তেজাবি স্বর্ণের মূল্য হ্রাসের কারণে ২২ ক্যারেটের প্রতি ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।
বাজুসের নির্ধারিত নতুন মূল্যতালিকা অনুযায়ী, অন্যান্য মানের স্বর্ণের দামও নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী:
২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।
২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা।
১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৮৪ হাজার টাকা।
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।
এদিকে স্বর্ণের পাশাপাশি রুপার দামও নির্ধারণ করেছে বাজুস।
নতুন মূল্যতালিকায় প্রতি গ্রাম রুপার দাম:
২২ ক্যারেট: ৩০০ টাকা।
২১ ক্যারেট: ২৯০ টাকা।
১৮ ক্যারেট: ২৫০ টাকা।
সনাতন পদ্ধতি: ১৯০ টাকা।
স্বর্ণ ও রুপার নতুন এ দর দেশের বাজারে কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস।











