গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গাবতলীতে বাসের চাপায় দুই নারী নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দারুসসালাম থানার গাবতলী পর্বত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাস্তা পার হওয়ার সময় চাঁদনি ট্রাভেল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর বাসটি আটক করেছে পুলিশ। তবে নিহত দুই নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দারুসসালাম থানার ডিউটি অফিসার এসআই তামান্না দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।











