বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

news-image

বেনাপোল প্রতিনিধি : বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে ভ্রমণ করের জাল রসিদ ব্যবহারের অভিযোগে সাত ভারতীয় পাসপোর্টধারীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। বুধবার সকালে এ ঘটনা ঘটে। পরে ভবিষ্যতে এমন অপরাধে জড়িত না হওয়ার মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
আটক ব্যক্তিরা হলেন বনিক প্রান্ত, রঞ্জিত, রতন কুমার, বিশ্বজিৎ, যুবরাজ সাহা, দ্বীপা রানী ও দেব কুমার।
ভারতীয় নাগরিক বিশ্বজিৎ জানান, তাঁরা বাংলাদেশ থেকে ভারতে ফেরার জন্য বেনাপোল চেকপোস্টে আসেন। এ সময় দ্রুত ইমিগ্রেশন পার করিয়ে দেওয়ার কথা বলে পরিবহনকর্মী মিলন হোসেন খান ও তাঁর ভাই রিপন হোসেন তাঁদের পাসপোর্ট নেন। পরে তাঁদের হাতে ভ্রমণ করের জাল রসিদ দেওয়া হয়। এসব রসিদ ব্যবহারের সময় কাস্টমস কর্তৃপক্ষের কাছে বিষয়টি ধরা পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত পরিবহনকর্মীদের বিরুদ্ধে যাত্রীদের কাছ থেকে ভ্রমণ করের নামে টাকা নিয়ে জাল রসিদ সরবরাহের অভিযোগ রয়েছে। জনপ্রতি ১২০০ টাকা আদায় করে বিভিন্ন কম্পিউটারের দোকান থেকে ভ্রমণ কর ও বন্দর করের ভুয়া রসিদ তৈরি করা হতো বলে অভিযোগ উঠেছে।
এদিকে বেনাপোল পোর্ট থানায় মিলন হোসেন খানের বিরুদ্ধে মানবপাচারের একটি মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
বেনাপোল চেকপোস্ট কাস্টমসের সহকারী কমিশনার আজহারুল ইসলাম জানান, মিলন খান ও তাঁর ভাই রিপন হোসেনকে ঘিরে ভ্রমণ কর জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান জানান, ভ্রমণ কর জালিয়াতির অভিযোগে সাত ভারতীয় পাসপোর্টধারীকে কাস্টমস কর্তৃপক্ষ আটক করেছিল।

এ জাতীয় আরও খবর

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান

কপ-৩১ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রাণনাশের হুমকি, সামরিক ঘাঁটিতে মার্কিন অর্থমন্ত্রী