চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : চোখের পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা শেষে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে। মঙ্গলবার গভীর রাতে তাঁকে ইসলামাবাদের একটি হাসপাতালে নেওয়া হয়েছিল।
বুধবার সংশ্লিষ্ট এক কর্মকর্তার বরাতে জানা যায়, রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে ইমরান খানকে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে নেওয়া হয়। সেখানে তাঁর চোখ পরীক্ষা করা হয়।
ওই কর্মকর্তা জানান, ইমরানের রক্তচাপজনিত কিছু সমস্যা ছিল। হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর তাঁকে আবার কারাকক্ষে পাঠানো হয়েছে।
২০২২ সালে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর একাধিক মামলায় কারাবন্দি রয়েছেন সাবেক এই ক্রিকেটার ও রাজনীতিক। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলো অস্বীকার করে আসছেন তিনি। মামলাগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও দাবি করেছেন ইমরান। তবে তাঁর এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে পাকিস্তান সরকার।
ইমরান খানের আইনজীবীদের অভিযোগ, কারাগারে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। বিশেষ করে ডান চোখের দৃষ্টিশক্তি উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় তাঁরা উদ্বেগ প্রকাশ করেছেন।
এর আগে গত আগস্টেও তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছিল। তবে চিকিৎসা শেষ হওয়ার আগেই কারাগারে ফিরিয়ে আনা হয় বলে অভিযোগ রয়েছে।
এদিকে ইমরান খান ও তাঁর স্ত্রীর সঙ্গে আইনজীবীদের সাক্ষাতের সুযোগ দিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন পাকিস্তানের একটি আদালত। ইমরানের দল এ তথ্য জানিয়েছে।
অন্যদিকে, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের উপপ্রধান শাহ মাহমুদ কুরেশিকেও মঙ্গলবার লাহোরের একটি কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

এ জাতীয় আরও খবর

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

কপ-৩১ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রাণনাশের হুমকি, সামরিক ঘাঁটিতে মার্কিন অর্থমন্ত্রী