,

নাটকের অপেক্ষায় সিরিজ নির্ধারণী কলম্বো টেস্ট

news-image

জমে উঠেছে শ্রীলঙ্কা-ভারতের মধ্যকার সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট। সফলকারী ভারত প্রথম ইনিংসে ৩১২ রানে অলআউট হয়। জবাবে ইশান্ত শর্মার বোলিং তোপে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে গুটিয়ে যায় মাত্র ২০১ রানে। ১১১ রানে এগিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আজকের তৃতীয় দিন বিকালে ব্যাটিং বিপর্যায়ে পড়ে ভারত। মাত্র ৭ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ত্রাহিত্রাহি অবস্থা তাদের। তবে ৩ উইকেটে ২১ রান নিয়ে আজকের খেলা শেষ করেছে তারা। স্বাগতিকদের চেয়ে ভারত এখনও এগিয়ে ১৩২ রানে। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা চেতেশ্বর পুজারা (১৪৫) দ্বিতয়ি ইিনংসে স্কোর বোর্ডে কোনো যার যোগ না হতেই ফেরেন। এছাড়া লোকেশ রাহুল ২ আজিঙ্কা রাহানে ৪ রান করেন। দিন শেষে বিরাট কোহলি ১ ও রোহিত শর্মা ১৪ রানে অপরাজিত আছেন। এর আগে লেজের ব্যাটসম্যানদের নৈপুণ্যে কোনো রকমে মান বাঁচায় শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে সফরকারী ভারতের ৩১২ রানের জবাবে স্বাগতিক শ্রীলঙ্কা মাত্র ২০১ রানে অলআউট হয়। মাত্র ৪৮ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে একেবারে অল্প রানে গুটিয়ে পড়ার শঙ্কায় পড়ে তারা। তবে ৭ নম্বরে ব্যাটে নামা কুশল পেরেরা ও স্পিনার রঙ্গানা হেরাথের ব্যাটে লজ্জা থেকে বাঁচে তারা। সপ্তম উইকেটে তারা ৭৯ রানের জুটি গড়েন। কুশল ৫৫ ও হেরাথ ৪৯ রানে আউট হন। এছাড়া দিনেশ চন্ডিমাল ২৩ ও ধাম্মিকা প্রসাদ করেন ২৭ রান। ভারতের পেসার ইশান্ত শর্মা ৫৪ রানে নেন ৫ উইকেট।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ