শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

news-image

নিজস্ব প্রতিবেদক : তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের প্রক্রিয়া শুরু করেছে সরকার গঠিত নিম্নতম মজুরি বোর্ড। এর অংশ হিসেবে আগামী ৯ নভেম্বর বোর্ডের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হবে।

সভায় মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা পৃথকভাবে তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো জমা দেবেন। একই সঙ্গে সব গ্রেডের শ্রমিক ও কর্মচারীদের জন্য নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের প্রস্তাব নিয়ে আলোচনা হবে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন নিম্নতম মজুরি বোর্ডের শিল্প শাখা থেকে বৃহস্পতিবার জারি করা নোটিশে এ তথ্য জানানো হয়েছে। নোটিশ অনুযায়ী, আগামী সোমবার সকাল ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় মজুরি বোর্ডের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

এতে সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।

বোর্ড সূত্রে জানা গেছে, দ্বিতীয় সভার আলোচ্যসূচিতে রয়েছে দুটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমত, পোশাকশিল্পের মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা তাঁদের প্রস্তাবিত মজুরি হারের লিখিত প্রস্তাব উপস্থাপন করবেন। দ্বিতীয়ত, শিল্প খাতের সব গ্রেডের শ্রমিক ও কর্মচারীদের জন্য প্রস্তাবিত ন্যূনতম মজুরি হার নিয়ে আলোচনা হবে।

এর আগে গত ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা পরবর্তী বৈঠকে তাঁদের নিজ নিজ প্রস্তাব জমা দেওয়ার কথা জানান। ফলে দ্বিতীয় সভার মধ্য দিয়ে নতুন মজুরি কাঠামো নির্ধারণের আলোচনা আরও আনুষ্ঠানিক ও কার্যকর পর্যায়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

গত ১ নভেম্বর তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের সুপারিশ তৈরির জন্য ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। বোর্ডের সুপারিশের ভিত্তিতে নতুন মজুরি কাঠামো নির্ধারণ করা হবে।

বর্তমানে দেশের তৈরি পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের ডিসেম্বরে এই মজুরি কার্যকর করা হয়। এরপর মূল্যস্ফীতি, বাড়িভাড়া, খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির কারণে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বেড়েছে। এ অবস্থায় নতুন মজুরি নির্ধারণে শ্রমিকদের প্রত্যাশা এবং শিল্পের সক্ষমতার মধ্যে ভারসাম্য রাখার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

মালিক ও শ্রমিকপক্ষের লিখিত প্রস্তাব জমা এবং তা পর্যালোচনার পর নতুন মজুরি কাঠামো নির্ধারণের সুপারিশ প্রণয়নের পরবর্তী কার্যক্রম এগিয়ে নেবে বোর্ড।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী