‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

news-image

বিনোদন ডেস্ক : স্কুলে টিফিন বিরতির সময় ব্যাগ নিয়ে দেয়াল টপকে পালাচ্ছে নিলয় আর শুভ। এমন সময় ফার্স্ট বয় সাকিব এসে বলে, তোরা স্কুল ফাঁকি দিয়ে পালাচ্ছিস; দেখিস একদিন আমি বড় অফিসার হবো আর তোরা রাস্তায় রাস্তায় কোম্পানির মাল ডেলিভারি দিয়ে বেড়াবি।

নিলয় তখন সাকিবের হাত দেখে বলে, তোর হাতের রেখা বলছে, তুই একদিন অফিসার হবি ঠিকই কিন্তু আমি হবো তোর বস। ২০ বছর পর একদিন নিজের গাড়িতে অফিসে যাচ্ছিল সাকিব। পথে একটা জায়গায় দেখে, নিলয় আর শুভ পিকআপ ভ্যান থেকে মাল নামাচ্ছে। নিলয়ের সামনে গাড়ি থামিয়ে সাকিব বলে, সেদিন তোর ভবিষ্যতবাণী ভুল ছিল, আমারটাই ঠিক হলো।

কাকুতি মিনতি করে সাকিবের কাছে একটা ভালো চাকরি চায় নিলয়। সাকিব তাকে রাতে একটি ফাইভ স্টার হোটেলে আসতে বলে। নিলয় সেখানে যাওয়ার পর সাকিব তার বসের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। বসকে বলে, ও হাতের রেখা দেখে ভবিষ্যতবাণী করতে পারে। যদিও বিষয়টা সত্যি নয়; কিন্তু বসকে আকৃষ্ট করার জন্য সাকিব বিষয়টা বলে।

বস নিলয়ের দিকে হাত বাড়িয়ে দেয়। নিলয় হাত দেখে মনগড়া একটা ভবিষ্যতবাণী করে। কাকতালীয়ভাবে সেটা ঘটেও যায়, আর বস তো মহাখুশি। সেই খুশিতে নিলয়কে তার অফিসে চাকরি দেয়। বুদ্ধি খাটিয়ে নানা কৌশলে বসকে খুশি করে দ্রুত প্রমোশন পেয়ে যায় নিলয়। একসময় পুরো অফিস তার নিয়ন্ত্রনে চলে আসে।

গল্পটি একটি নাটকের। নাম ‘ম্যাজিক বস’। পাপ্পু রাজের রচনায় এটি পরিচালনা করেছেন মেহেদী রনি। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। শুক্রবার (৬ নভেম্বর) রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটকটি।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু