বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় শুরু স্টুয়ার্ট ল’র বিশ্বকাপ মিশন

news-image

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সামনে রেখে শুরু হলো ক্রিকেটারদের অনুশীলন ক্যাম্প। আজ  শেখ আবু নাসের স্টেডিয়ামে এ ক্যাম্পে দায়িত্ব নিচ্ছেন স্টুয়ার্ট ল’। আর এই ক্যাম্প দিয়ে শুরু হচ্ছে দলের সদ্য নিয়োগপ্রাপ্ত পরামর্শক স্টুয়ার্ট ল’র বিশ্বকাপ মিশন। আগামী বছর ২৩শে জানুয়ারি ঢাকায় বসবে যুব বিশ্বকাপের একাদশতম আসর। দারুণ ফর্মে আছে বাংলাদেশ যুব দলের ক্রিকেটাররাও। আর তাদের ঘিরে ঘরের মাঠে বিশ্বকাপ শিরোপা জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  বিসিবি ইতিমধ্যে উড়িয়ে এনেছে বাংলাদেশ জাতীয় দলের সাবেক প্রধান কোচ স্টুয়ার্ট ল’কে। অনূর্ধ্ব-১৯ দলের পরামর্শক করা হয়েছে এ অজি কোচকে। আজ খুলনায় দলের আনুষ্ঠানিক দায়িত্ব নেবেন তিনি। যুব ক্রিকেটের সবচেয়ে বড় এ আসরকে সামনে  রেখে খুলনায় ১২ দিনের ক্যাম্প চলবে আগামী ১১ই সেপ্টেম্বর পর্যন্ত। মোট ২৪ জন ক্রিকেটার নিয়ে চলবে এই ক্যাম্প। গতকাল সকালে খুলনায় পৌঁছেছে অনূর্ধ্ব-১৯ দল। সবাই সুস্থ আছে বলে নিশ্চিত করেছেন দলের প্রধান কোচ মিজানুর রহমান বাবুল। গেম ডেভেলপমেন্টের ন্যাশনাল ম্যানেজার নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘আমাদের পরিকল্পনা ছিল অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প বিকেএসপিতে করার। কিন্তু ওখানে শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট হওয়ায় আমরা চলে যাচ্ছি খুলনায়। আগামী ১৩ই সেপ্টেম্বর আবার বিকেএসপিতে ফিরবে যুব দল।’ ২২শে আগস্ট বাংলাদেশে আসেন স্টুয়ার্ট ল’। তবে তিনি বলেন, বিশ্বকাপ জয়ে তার হাতে কোন জাদুকরি ফর্মুলা নেই। এমনকি বর্তমান দলটিতে তেমন কোন পরিবর্তনও আনতে চান না তিনি। সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেছিলেন, ‘খুব বেশি পরিবর্তনের কিছু নেই। যারা এরই মধ্যে কাজ করছেন তারা সবকিছুই ভালভাবে করছেন। আমি এখানে কিছু বদলাতে আসিনি। এমন নয় যে এসেই বলবো এভাবে চলবে না, ওভাবে করতে হবে। আমি শুধু হেল্পিং হ্যান্ড হতে চাই।’

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা