,

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

news-image

অধ্যাপক শেখ কামাল উদ্দিন : ঢাকা-চট্টগ্রাম রেলপথে ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশনে আনুষ্ঠানিকভাবে যাত্রাবিরতি শুরু করেছে চট্টগ্রামগামী আন্তনগর মহানগর প্রভাতী (৭০৪) ট্রেনটি। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় স্থানীয় নাগরিক, যাত্রী ও রাজনৈতিক নেতা-কর্মীদের মধ্যে দেখা দিয়েছে আনন্দ-উল্লাস।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে ট্রেনযোগে কসবা স্টেশনে এসে এ যাত্রাবিরতির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আলহাজ্ব মুশফিকুর রহমান।

এ উপলক্ষে কসবা রেলওয়ে স্টেশন এলাকায় এক জনসভার আয়োজন করা হয়। এতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, রেলওয়ের কর্মকর্তা, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

মহানগর প্রভাতীর যাত্রাবিরতি উপলক্ষে কসবা রেলওয়ে স্টেশন এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। দলীয় নেতা-কর্মীসহ হাজারো মানুষ ফুলেল শুভেচ্ছায় মেতে উঠেন।

স্থানীয়দের প্রত্যাশা, মহানগর প্রভাতীর যাত্রাবিরতি চালু হওয়ায় কসবা ও আশপাশের এলাকার মানুষের ঢাকা ও চট্টগ্রামের এলাকাসমূহে যাতায়াত আরও সহজ হবে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি, কসবা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ ইলিয়াছের সভাপতিত্বে এবং কসবা পৌর বিএনপির সভাপতি মো. শরীফুল ইসলাম ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফারহান মাসুদ, কসবা উপজেলা নির্বাহী অফিসার মো. ছামিউল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক প্রকৌশলী নাজমুল হুদা খন্দকার, জেলা কৃষকদলের সাবেক সভাপতি মো. নাছির উদ্দিন হাজারী, কসবা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. ইকলিল আজম, কসবা পৌর বিএনপির সাবেক সভাপতি মো. আলী আশরাফ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামাল উদ্দিন, সাবেক সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন ও বেলায়েত হোসেন হেলাল, কসবা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর কবির, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাসুদুল হক ভূঁইয়া দীপু এবং সদস্যসচিব মো. জিয়াউল হুদা শিপনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য, কসবা রেলওয়ে স্টেশনে এর আগে থেকেই আন্তনগর উপকূল এক্সপ্রেস, মহানগর এক্সপ্রেস, চট্টলা এক্সপ্রেস ও পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি রয়েছে। এসব ট্রেনে প্রতিদিন ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও নোয়াখালীগামী বিপুলসংখ্যক যাত্রী যাতায়াত করেন। এবার মহানগর প্রভাতীর যাত্রাবিরতি চালু হওয়ায় স্থানীয় রেল যোগাযোগ ব্যবস্থায় আরও একটি গুরুত্বপূর্ণ সংযোজন হলো।

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর