,

১৮ হাজার বন্দিকে মুক্তি দেবে ভিয়েতনাম

news-image

ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভের ৭০ বছর পূর্তি উপলক্ষে ভিয়েতনাম ১৮ হাজার বন্দিকে সাধারণ ক্ষমার আওতায় মুক্তি দিচ্ছে। তবে রাজনৈতিক বন্দিদের ক্ষেত্রে সাধারণ ক্ষমা ঘোষণা করা হবে না বলেই মনে করা হচ্ছে। বিবিসি বলছে, ২০০৯ সাল থেকে দেশটিতে প্রায় লাখো বন্দিকে প্রেসিডেন্টের সাধারণ ক্ষমা ঘোষণার আওতায় মুক্তি দেওয়া হয়েছে। দেশটির গণনিরাপত্তাবিষয়ক উপমন্ত্রী লি কোয়াই ভিওয়াঙ্গ বলেন, জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে অপরাধে শাস্তিপ্রাপ্ত কাউকে মুক্তি দেওয়া হবে না। ভিয়েতনাম সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সাধারণ ক্ষমা ঘোষণা ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির মানবিক প্রকৃতির বহিঃপ্রকাশ। এ পদক্ষেপ মুক্তি পাওয়া বন্দিদের কার্যকর নাগরিকে পরিণত হওয়ার ক্ষেত্রে সহায়তা করবে।
আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠীগুলো এবং কয়েকটি পশ্চিমা রাষ্ট্র ভিয়েতনামে ভিন্ন মতাবলম্বীদের কারাগারে আটকে রাখার ব্যাপারে সমালোচনা করে আসছে। তাদের হিসাব অনুযায়ী শতাধিক রাজনৈতিক আন্দোলনকর্মীকে কারাগারে বন্দি করে রেখেছে দেশটির সরকার। 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে