বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তান-ভারত সীমান্তে গোলাগুলি: পাকিস্তানে নিহত ৭, ভারতে ৩

news-image

পাক-ভারত সীমান্তে শুক্রবার সীমান্তরক্ষীদের গোলাগুলিতে উভয় দেশেরই বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
ভারতের জম্মু ও কাশ্মীরে নবপ্রণিত যুদ্ধবিরতি ভেঙ্গে পাকিস্তানী সীমান্তরক্ষীদের গোলাগুলিতে তিনজন বেসামরিক নাগরিক নিহত ও ১৬ জন আহত হয়েছে। খবর, দি টাইমস অব ইন্ডিয়ার।
ওদিকে, ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ কর্তৃক পাকিস্তানের শিয়ালকোটের ছারওয়া, হারপাল, ছাপরার এবং সুছিতগড়ে অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরণে অন্তত সাতজন বেসামরিক পাকিস্তানি নাগরিক নিহত হয়েছে। খবর, ডনের।
ভারতের জম্মু ও কাশ্মীরের রবীন্দ্র সিং পুরা সেক্টরে বিনা উস্কানিতেই পাকিস্তানি সৈনিকরা ভারী মর্টারে গোলা ছোঁড়ে ও অগ্নিসংযোগ করে।
পাকিস্তানিদের মর্টারে গোলা ছোঁড়া এখনও অব্যাহত আছে আর বিএসএফও আক্রমণের পাল্টা জবাব দিচ্ছে। হামলায় হতাহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাকিস্তানের পাঞ্জাব রেঞ্জার্সও ভারতের হামলার পাল্টা জবাব দেওয়ার জন্য হামলা করে বলে ‘ডন’কে জানিয়েছে এক বিশ্বস্ত সূত্র।
রেঞ্জার্সের এক সূত্র জানায়, ভারতের হামলাতে শিয়ালকোটের বেসমারিক নাগরিকরাই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বেসামরিক নাগরিক নিহত হওয়ার সঙ্গে সঙ্গে ঘর-বাড়িরও ব্যাপক ক্ষতি হয়েছে।
উল্লেখ্য, ইন্দো-পাক সীমান্ত জুড়ে সারা বছরই থেমে থেমে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা