,

আজ ১৮ ঘন্টা বন্ধ থাকবে ঢাকা-সিলেট মহাসড়ক

news-image

নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়ার সরাইলের ঢাকা-সিলেট মহাসড়কের শাহ্বাজপুর এলাকায় তিতাস নদীর ওপর সেতুর ক্ষতিগ্রস্থ অংশে বেইলী সেতু স্থাপনের জন্য আজ শুক্রবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৮ ঘন্টা ঢাকা-সিলেট মহাসড়কে সব ধরণের যানবাহন চলাচল বন্ধ থাকবে। ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সওজ’র বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ঢাকা-সিলেট জাতীয় মহাসড়কের ঢাকা (কাঁচপুর)-ভৈরব-জগদীশপুর-শায়েস্তাগঞ্জ-সিলেট-তামাবিল-জাফলং সড়কের (ঢাকা-সিলেট জাতীয় মহাসড়ক, এন-০২) ৯৩ কিলোমিটার সড়কের তিতাস নদীর ওপর অবস্থিত শাহ্বাজপুর সেতুর ক্ষতিগ্রস্থ স্প্যানে স্টীল সেতু (বেইলী সেতু) স্থাপন করা হবে। এ জন্য আজ শুক্রবার সকাল সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সেতুর উপর দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সওজ’র নির্বাহী প্রকৌশলী শ্যামল কুমার ভট্টাচার্য বলেন, শুক্রবার সকাল ৬টা থেকে বেইলি সেতু স্থাপনের কাজ শুরু হয়ে রাত ১২টা পর্যন্ত চলবে। এসময় বিকল্প সড়ক হিসেবে ছোট যানবাহনগুলো ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা-আখাউড়া সড়ক ও হবিগঞ্জের ভেতর হয়ে নাসিরনগর-সরাইল সড়ক ব্যবহার করতে পারবে। তবে বড় যানবাহনগুলো বিকল্প এ দুই সড়ক দিয়ে চলাচল করতে পারবে না।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে