,

২০০ মিটারেও বোল্টই সেরা

news-image

১০০ মিটারের পর বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ২০০ মিটার স্প্রিন্টেরও সোনা জিতেছেন উসাইন বোল্ট। বেইজিংয়ের বার্ড নেস্ট স্টেডিয়ামে বৃহস্পতিবার ১৯.৫৫ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেন জ্যামাইকার এই স্প্রিন্টার।

এই ইভেন্টে রূপা জেতেন ২০০৪ অলিম্পিকে স্প্রিন্ট ডাবল জেতা জাস্টিন গ্যাটলিন। ২০০৫ সালের বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে আবার স্প্রিন্ট ডাবল জয়ী যুক্তরাষ্ট্রের এই স্প্রিন্টার বেইজিংয়ে দৌড় শেষ করেন ১৯.৭৪ সেকেন্ডে। ব্রোঞ্জ পদক জেতেন রাশিয়ার আনাসো জোবোদোয়ানা ও কানাডার আলোন্সো এডওয়ার্ড। ১৯.৮৭ সেকেন্ড সময় নেন তারা দুজন; জোবোদোয়ানার এটা জাতীয় রেকর্ড, আর এডওয়ার্ডের মৌসুম সেরা টাইমিং।

বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে আসার আগে সময়টা খুব একটা ভালো কাটেনি বোল্টের। অনেকেই সংশয় প্রকাশ করেছিলেন, এবার গ্যাটলিনের কাছে ১০০ ও ২০০ মিটারের দুটিতেই হয়ত হারতে হবে তাকে। চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিনই ১০০ মিটার জিতে শঙ্কা উড়িয়ে দেন বোল্ট। এবার ২০০ মিটারও জিতলেন এই দুই ইভেন্টের বিশ্ব রেকরর্ডের মালিক। বার্লিনে ২০০৯ সালে বিশ্ব রেকর্ড দুটি গড়েছিলেন বোল্ট। ১০০ মিটার শেষ করেছিলেন ৯.৫৮ সেকেন্ডে। আর ২০০ মিটার শেষ করতে সেবার তিনি সময় নেন ১৯.১৯ সেকেন্ড।

বোল্ট তার ক্যারিয়ারে আলো ছড়াতে শুরু করেন মূলত বেইজিং অলিম্পিক দিয়েই। এই বার্ড নেস্টেই ২০০৮ অলিম্পিকে ১০০ ও ২০০ মিটারে সোনা জেতেন তিনি। ক্যারিয়ারে এ পর্যন্ত অলিম্পিকে ছয়টি ও বিশ্ব চ্যাম্পিয়নশিপে নয়টি সোনা জিতেছেন বোল্ট।

বিশ্ব চ্যাম্পিয়নশিপে ২০০ মিটার স্প্রিন্টে বোল্টের এটি চতুর্থ সোনা জয়। ১০০ মিটারে বিশ্ব চ্যাম্পিয়নশিপে তিনটি সোনা জেতেন তিনি। ২০০৯, ২০১৩ আর এবার ১০০ মিটারে সোনা জিতলেও ২০১১ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে ডিসকোয়ালিফাই হয়েছিলেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ