,

সরাইলে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

news-image

স্টাফ রিপোর্টার সরাইল : সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ২৭ মেধাবী শিক্ষার্থীকে এক অনাঢ়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। এ উপলক্ষে বৃহস্পতিবার ব্যবস্থাপনা পরিষদের সভাপতি মোঃ রফিক উদ্দিন ঠাকুরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। প্রধান শিক্ষক মোঃ আইয়ুব খানের সঞ্চালনায় দশম শ্রেণির ছাত্রী শেখ নাছরিন সুলতানার কোরআন তেলাওয়াত ও সপ্তম শ্রেণির ছাত্রী অনন্যা দত্তের গীতা পাঠের মধ্য দিয়ে সভার সূচনা হয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন, মাধ্যমিক কর্মকর্তা সহিদ খালেদ জামিল খান, সরাইল কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, অফিসার ইনচার্জ মোঃ আলী আরশাদ, সরাইল প্রেস ক্লাবের অর্থ-সম্পাদক মোহাম্মদ মাহবুব খান বাবুল, অভিভাবক প্রতিনিধি মোঃ সুমন পারভেজ, মোঃ শফিকুর রহমান, দাতা সদস্য মোঃ ইসমাইল মিয়া, শিক্ষক প্রতিনিধি মোঃ আনোয়ার হোসেন ও দশম শ্রেণির ছাত্রী জারিন ঝার্ণা স্নীগ্ধা। প্রধান অতিথি বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ, কক্ষের জন্য জেলা পরিষদ থেকে ৩ লাখ টাকা প্রদান, আধুনিক কম্পিউটার ল্যাব ও স্কুলটিকে জাতীকরনে সর্বাত্বক চেষ্টার আশ্বাস দিয়ে বলেন, নারী নেতৃত্বেই এগিয়ে চলছে দেশ। তাই উপজেলার একমাত্র বিদ্যালয়ের সুখে দুঃখে আমি পাশে থাকব। সবশেষে প্রধান অতিথি ২০১৪ সালের জেএসসি পরীক্ষায় ১৫ জন ও ২০১৫ সালের মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মোট ২৭ জন শিক্ষার্থীর হাতে মেডেল সহ স্বীকৃতির পুরস্কার তুলে দেন। 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ