,

রঙ্গীত মিত্রের পাঁচটি কবিতা

মাছ 

মডেল হতে চাইনি

শুধু তোমার হাত ধরে

গড়িয়াহাটের মোড় পার হচ্ছিলাম।

আসলে এখন এতোগুলো সম্পর্ক্যযাপন 

কাকে যে বেছে নেবো,

নিজেই জানি না।

মাছের বাজারে এসে

নিজেই মাছ হয়ে গেছি।

ভালোবাসা

তোমার বাহারি ড্রেস

আমাকে

মেট্রোরেলের ট্যানেলে নিয়ে যায়।

কিন্তু আমি তো ঘরকুনো নই

তাই বুঝি আমার ফোন তুমি ধরো না।

ফেসবুকে

ঝুলের মতো 

আমার চ্যাট।

তোমাকে দেখেছি, অন্যের বাইক চেপে

ধ্রুবতারা হয়ে যেতে।

ধ্রুবতারা দূর থেকে দেখার জিনিস বলে,

আমার আর এই ভালোবাসা চাইনা। 

বন্ধু 

পার্টির গ্লাসের থেকে

ছায়াদের নাচ

১২টা ৪০ বেজে গেলে 

তাই বৃদ্ধ রাস্তায়

ইলেকট্রিক শক দেয়।

অথচ বয়স বাড়লেও

যেকোনো বসন্ত হার মানাও

কিন্তু আমাকে কি বন্ধুদের দলে নেবে? 

জামা

সারা পৃথিবী জুড়ে সাম্রাজ্যের অদল বদলে

আমিও ঘুঁটি হয়ে

কখনো চোরা বাজার হয়ে যাই।

তবে যৌনকর্মী, হোমোসেক্সুয়্যালদের দেখলে ভয় হয়

কারণ এখনো পর্যন্ত আমি যৌনতা করিনি।

তবে ফ্যান্ডা-মেন্ট্যালিজম, করাপসন

বুকের ব্যাচের মতো।

তাই প্লিজ আমার জামা খুলে নাও। 

কাজ

ভালোর মর্যাদা দেয়না কেউ

তাই কপিপেস্ট চলে।

কিন্তু আমি এ কোন গ্রহে আছি

যেখানে বিচার নেই।

তবে কিছু দালালেরা চাবুক চালায়

সেই চাবুক আমার যৌণাঙ্গের মতো।

এইভাবে শাসন করতে করতে

এখন তোমার রিমোটে।

এইবার তুমিই বলো,

আমার কি কাজ হবে… 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর