কবরের ভিতর থেকে বাঁচাও বাঁচাও বলে চিৎ‍কার

news-image

ছলছলে চোখে ১৬ বছরের সন্তানসম্ভবা মেয়েটাকে কবর দিয়েছিল তার পরিবার। খুব জোরে কোনও বিস্ফোরণের শব্দে ভয় পেয়ে মারা যায় গর্ভে তিন মাসের সন্তান থাকা হন্ডুরাসের মেয়ে নেইজি পেরেজ। এরপর তাকে নিয়ম মেনে কবর দেয় পরিবারের লোকজন। পেরেজের মৃত্যুতে শোকে ভেঙে পড়ে তার স্বামী। পরদিনই পেরেজের স্বামী যান তার সমাধিস্থলে। পেরেজের কবরের সামনে এসেই একটা আওয়াজ শুনতে পান তিনি।
কেউ যেন হেল্প, হেল্প বলে চিৎ‍কার করছে। বুঝতে পারেন সেই আওয়াজটা কবরের ভিতর থেকে আসছে। স্বামীর বুঝতে অসুবিধা হয়নি ওটা তার মৃত স্ত্রী-র গলা। সঙ্গে সঙ্গে কয়েকজনকে নিয়ে এসে কফিন খুলে বের করে আনা হয় পেরেজকে। বুঝতে অসুবিধা হয়নি পেরেজ তখনও বেঁচে আছেন। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার পর পেরেজকে মৃত বলে ঘোষণা করা হয়। ডাক্তররা জানান জীবিত অবস্থাতেই পেরেজকে কবর দেওয়া হয়। দীর্ঘক্ষণ অক্সিজেন না পেয়েও পেরেজের বেঁচে থাকার লড়াই চালিয়ে যাওয়াটার প্রশংসা করেছেন ডাক্তররা। যদিও শেষরক্ষা হল না।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান