,

মালয়েশিয়ায় কর্মী প্রেরণে নতুন সংকট

news-image

মালয়েশিয়া সরকার তিন বছর সময়সীমায় মধ্যে বাংলাদেশ থেকে ১৫ লাখ কর্মী নেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্ত নতুন করে ধাক্কা খেয়েছে। দেশটির পূর্বাঞ্চলীয় রাজ্য সরকার ২৬ আগস্ট সাফ জানিয়ে দিয়েছে, তারা নতুন করে রাজ্যের কোনো সেক্টরেই বাংলাদেশি শ্রমিক নেবে না।
মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদসংস্থা বাররামার উদ্ধৃতি দিয়ে মালয়মেইল অনলাইন বুধবার এই তথ্য জানায়।
মালয়েশিয়ার সবচেয়ে পূর্বাঞ্চলীয় রাজ্য সাবাহর রাষ্ট্রীয় সম্পদ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী দাতুক সিরিনগান গুবাত বলেন, বুধবার রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহীত হয়েছে।
এক বিবৃতিতে মন্ত্রী গুবাত বলেন, ‘নিয়োগদাতারা চাইলে ইন্দোনেশিয়া, ফিলিপাইন, মিয়ানমার, নেপাল ও কম্বোডিয়া থেকে সেবা খাত ব্যতীত যে কোন খাতে বিদেশী শ্রমিক নিয়োগ দিতে পারবেন। তবে সেবা খাতে শুধু ইন্দোনেশিয়ান ও ফিলিপাইনি শ্রমিক নিয়োগ দেয়া যাবে।
উল্লেখ্য, সাবাহ মালয়েশিয়ার সবচেয়ে পূর্বদিকের রাজ্য। সেখানকার সরকার বাংলাদেশ থেকে শ্রমিক না নেওয়ার ব্যাপারে আগের অবস্থানেই অটল রয়েছে।
প্রসঙ্গত, গত জুন মাসে মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী ড. আহমাদ জাহিদ হামিদি জানান, বাংলাদেশথেকে তিন বছরের মেয়াদে প্রা ১৫ লাখ কর্মী মালয়েশিয়ার বিভিন্ন খাতে নিয়োগ দেওয়া হবে। তিনি বলেন, বিশেষ করে বৃক্ষায়ন, নির্মাণ, উৎপাদন ও সেবা খাতে কর্মী চাহিদা মেটানোর জন্য জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মন্ত্রী জাহিদ হামিদির ভাইয়ের প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে শ্রমিক রিক্রুট কার্যক্রমের ঠিকাদারি পাওয়ার ঘটনা জানাজানি হওয়ার পর থেকে মাশয়েশিয়ায় শ্রমিক রফতানির বিষয়টি বড় ধরনের ধাক্কা খায়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে