বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডি ভিলিয়ার্স ও পেসাররা জেতালেন সিরিজ

news-image

টানা দুটি ওয়ানডে সিরিজ গত পাঁচ বছরের মধ্যে হারেনি দক্ষিণ আফ্রিকা। এবার দেশের মাটিতে তেমন একটা শঙ্কা পেয়ে বসেছিল তাদের। বাংলাদেশের কাছে সিরিজ হারার পর নিউজিল্যান্ডের বিপক্ষেও সিরিজ হারের শঙ্কা কিছুটা হলেও তাড়া করেছে তাদের। কিন্তু তা হতে দেয়নি তাদের অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স ও পেসাররা। ডারবানের কিংসমিডে ২৭১ রানের বেশি কেউ তাড়া করে জেতেনি কখনো। গতকালও দক্ষিণ আফ্রিকার রান তিন শো পার হয়নি। তারপরও ৬২ রানের জয় দিয়ে ২-১ এ সিরিজ জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ডি ভিলিয়ার্স ৮ হাজার রানের মাইলফলক পার হয়েছেন ইতিহাসের দ্রুততম ব্যাটসম্যান হিসেবে। সৌরভ গাঙ্গুলীর চেয়ে ১৮ ইনিংস কম লেগেছে তার।

টস জিতে আগে ব্যাট করে ৭ উইকেটে ২৮৩ রান তোলে দক্ষিণ আফ্রিকা। তাদের ওপেনিং জুটি অনেকদিন পর জ্বলে উঠেছে। এসেছে ৮৯ রান। আর ফারহান বেহারদিন খেলেছেন ক্যামেও ইনিংস। রান খুব বড় না হলেও তা তাড়া করতে গিয়ে ব্যর্থ হয়েছে নিউজিল্যান্ড। ২২১ রান অল আউট হয়েছে তারা। ৪৯.২ ওভার ব্যাট করেছে।
দক্ষিণ আফ্রিকার ওপেনিং জুটিটা অনেক দিন ধরেই হচ্ছিল না। এবার মরনে ভ্যান উইক ও হাশিম আমলার মধ্যে গড়ে উঠলো একটি জুটি। কিন্তু জুটি যখন ভাংলো তখন দ্রুত দুই উইকেট হারালো স্বাগতিকরা। আমলা ৪৪ রান করে আউট হয়েছেন। ফিফটি করার জন্য টিকে ছিলেন ভ্যান উইক। ৫৮ রান করে দলের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ভ্যান উইক আউট হলেন যখন তখন প্রোটিয়াদের রান ১৩৪। এরপরের গল্পটা ডি ভিলিয়ার্সের।
ডি ভিলিয়ার্স নিজের চরিত্রের সাথে মানানসই ব্যাটিংই করেছেন। ডেভিড মিলারের সাথে চতুর্থ উইকেটে করেছেন ৮৬ রানের জুটি। এই জুটিতে দলের ভিত শক্ত করার পথে দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ৮ হাজার রানের মাইলফলক পার হয়েছেন ডি ভিলিয়ার্স। তবে মিলারের আগে আউট হলেন তিনি। ৪৮ বলে ৮টি চার ও ১টি ছক্কায় ৬৪ রান করেছেন ডি ভিলিয়ার্স। মিলার করেছেন ৩৬। আর শেষের দিকে দলের রান বাড়িয়েছেন ফারহান। ২৮ বলে ৪০ রান এসেছে তার ব্যাট থেকে।
সংগ্রহটা অনেক বড় নয়। কিন্তু কিংসমিডে এটা একেবারে ছোটো নয়। টপ অর্ডার ব্যাটসম্যানরা তবু নিউজিল্যান্ডের আশা ধরে রেখেছিলেন। মার্টিন গাপ্টিল (১০) দলের ১৮ রানের সময় বিদায় নিয়েছেন। কিন্তু ল্যাথাম খেলেছেন চমৎকার একটি ইনিংস। ৫৪ রান এসেছে তার ব্যাট থেকে। অধিনায়ক উইলিয়ামসনও করেছেন ৩৯ রান। কিন্তু ১০২ রানে দ্বিতীয় উইকেট শিকারের পর দক্ষিণ আফ্রিকার পেসাররা চাপে ফেলেন কিউই ব্যাটসম্যানদের। রানের রাশ তারা আগেই টেনে ধরেছেন। তারপর নিয়মিত বিরতিতে নিয়েছেন উইকেট। মুনরোর ৩৫ রানের পর ম্যাচ জেতানোর মতো জুটি বা একক চেষ্টা কারো মধ্যে দেখা যায়নি। লেগ স্পিনার ইমরান তাহিরও চমৎকার বোলিংয়ে তুলে নিয়েছেন ২ উইকেট। ৩ উইকেট নিয়েছেন ভিসে। ১টি করে উইকেট স্টেইন ও অ্যাবটের। ২ উইকেট রাবাদার। এই ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন ডি ভিলিয়ার্স। আর সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন আমলা।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা