,

টেক্সটাইল শিল্প বাঁচাতে বিটিএমএর ছয় দাবি

news-image

অনলাইন ডেস্ক : দেশীয় টেক্সটাইল ও স্পিনিং শিল্পের সক্ষমতা ধরে রাখতে ছয় দফা দাবি জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। এর মধ্যে নগদ সহায়তা বৃদ্ধি, আয়কর সুবিধা বহাল রাখা এবং কাঁচামালের আমদানি শুল্ক প্রত্যাহারের মতো বিষয় রয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠকে বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এসব দাবি তুলে ধরে।

বিটিএমএর পক্ষ থেকে জানানো হয়, দেশের স্পিনিং, উইভিং, ডাইং, প্রিন্টিং ও ফিনিশিং খাতে প্রায় ২০ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ রয়েছে। এ খাতের সঙ্গে সরাসরি ও পরোক্ষভাবে বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান জড়িত। পাশাপাশি দেশের রপ্তানি আয়ের বড় অংশও আসে এই শিল্প থেকে।

তবে কাঁচামালের জন্য আমদানিনির্ভরতা, উৎপাদন খরচ বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার চাপে বর্তমানে টেক্সটাইল শিল্প কঠিন সময় পার করছে বলে জানিয়েছে সংগঠনটি।

বিটিএমএর দাবিগুলোর মধ্যে রয়েছে—স্থানীয় মূল্য সংযোজনের ৩০ শতাংশ শর্ত পুনর্বহাল, দেশীয় সুতা ব্যবহারে উৎসাহ দিতে তৈরি পোশাক রপ্তানিকারকদের নগদ সহায়তা ১ দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করা, প্রাথমিক টেক্সটাইল খাতে ১২ শতাংশ আয়কর হার ২০৩০ সাল পর্যন্ত চালু রাখা।

এ ছাড়া পলিয়েস্টার স্ট্যাপল ফাইবার (পিএসএফ), পিভিসি রেজিন ও পিইটি রেজিনের ওপর আমদানি শুল্ক প্রত্যাহার, নগদ সহায়তার ওপর উৎসে করকে চূড়ান্ত কর হিসেবে বিবেচনা এবং রপ্তানিমুখী শিল্পকে আন্তঃপ্রতিষ্ঠান ঋণসংক্রান্ত আয়কর বিধান থেকে অব্যাহতি দেওয়ার দাবিও জানিয়েছে সংগঠনটি।

বৈঠক শেষে অর্থমন্ত্রী জানান, বিটিএমএর উত্থাপিত কয়েকটি বিষয় বৈঠকেই সমাধান করা হয়েছে। বাকি দাবিগুলো সরকার পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।

বৈঠকে অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, এনবিআর চেয়ারম্যান আহসান হাবিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে

জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

ফ্যাসিবাদপন্থী মিডিয়া বয়কটের আহ্বান

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি