বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া দলে পরিবর্তনের হাওয়া

news-image

অ্যাশেজ সিরিজ বড় এক প্রশ্নের জন্ম দিয়েছে। অস্ট্রেলিয়া দল থেকে অবসরে গেছেন দুজন। আর অনেকের পারফরম্যান্স প্রত্যাশার মধ্যে দেখা যায়নি। বিশেষ করে খেলার ধরণে প্রশ্নবিদ্ধ হয়েছেন। আর অস্ট্রেলিয়ার কোচ ড্যারেন লেম্যানের ইঙ্গিত, বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া দলে আসতে পারে উল্লেখযোগ্য পরিবর্তন। সম্ভাব্য পরিবর্তনের কথা বললেও এ নিয়ে বিস্তারিত কিছু বলেন নি অস্ট্রেলিয়ার কোচ।

অ্যাশেজের পর এবার অস্ট্রেলিয়া ইংল্যান্ডে খেলবে সীমিত ওভারের সিরিজ। দলে পরিবর্তনের কথা বললেও বাংলাদেশের বিপক্ষে খেলার জন্য দল গড়ার আগে এই সিরিজ দেখবেন লেম্যান ও নির্বাচকরা। তারপর নেবেন সিদ্ধান্ত। লেম্যান বলেছেন, "আমরা নির্বাচক দল এরপরই বসবো। দেখবো সামনে কি দরকার।" অস্ট্রেলিয়ার অ্যাশেজ হার হতাশার উল্লেখ করেছেন লেম্যান। কিন্তু শেষটা ভালো জয় দিয়ে শেষ করায় খুশি তিনি। "লর্ডস ও ওভালে আমরা দুর্দান্ত ছিলাম।" লেম্যান বলেছেন, "অন্য তিনটিতে আমরা তেমন ভালো ছিলাম না। এখন ওয়ানডে সিরিজ খেলতে হবে। এরপর বাংলাদেশের বিপক্ষে খেলার জন্য দল গঠন করতে হবে।" বাংলাদেশ সফরে একজন খেলোয়াড়ের সম্ভাবনা গেছে বেড়ে। তিনি পিটার সিডল। বছর দেড়েক আগে তার সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠেছিল। গতি কমে এসেছিল। কিন্তু ওভালে ৬৭ রানের ৬ উইকেট পাওয়া সিডল আলাদা করে নজর কেড়েছেন কোচের। তাকে "দুর্দান্ত" উল্লেখ করে লেম্যান বলেছেন, "সে ভালো বল করেছে। তাকে নিয়ে সত্যি খুশি আমি। দুই ইনিংসেই ভালো বল করেছে। আমাদের হাতে নিয়ন্ত্রণ দিয়েছে।"

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা