,

তিতাস নদীতে বেইলি ব্রিজ স্থাপনের জন্য ১৮ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকবে।

news-image

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় শাহবাজপুরে তিতাস নদীর সেতুর (শাহবাজপুর সেতু) ক্ষতিগ্রস্ত অংশে বেইলি ব্রিজ স্থাপনের জন্য ২৮ আগস্ট (শুক্রবার) ঢাকা-সিলেট মহাসড়কে ১৮ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকবে।
 
রোববার (২৩ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী শ্যামল কুমার ভট্টাচার্য স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সওজ এর বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা-সিলেট মহাসড়কের (ঢাকার কাঁচপুর-ভৈরব-জগদীশপুর-শায়েস্তাগঞ্জ-সিলেট-তামাবিল-জাফলং) ৯৩ কিলোমিটার সড়কের তিতাস নদীর উপর অবস্থিত শাহবাজপুর সেতুর ক্ষতিগ্রস্ত অংশে স্টিল সেতু (বেইলি ব্রিজ) স্থাপন করা হবে। এ জন্য ২৮ আগস্ট সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সেতুর উপর দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।
 ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী শ্যামল কুমার ভট্টাচার্য জানান, নির্ধারিত সময়ের আগেই বেইলি ব্রিজ স্থাপন কাজ শেষ করার চেষ্টা করা হবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ