লিবিয়ার উপকূল থেকে দু হাজারের বেশি মানুষ উদ্ধার

news-image

লিবিয়ার উপকূল থেকে দু হাজারের বেশি মানুষ উদ্ধারলিবিয়ার উপকূলে নৌকা থেকে দুই হাজারের বেশি অভিবাসী ও শরণার্থীকে উদ্ধার করা হয়েছে। ইটালির কোস্ট গার্ড বলছে, এটা সমুদ্র থেকে একদিনে বৃহত্তম উদ্ধারের ঘটনাগুলোর একটি।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হচ্ছে, সমুদ্রে ভাসমান আরো কুড়িটি নৌযান থেকে 'ডিসট্রেস কল' বা 'উদ্ধার পাবার আবেদন' পেয়েছে উপকূল রক্ষীরা। শনিবারের এই উদ্ধার অভিযানে ইটালিয়ান নেভির দুটি জাহাজ যুক্ত ছিল। দুটি কাঠের নৌকা ডুবে যাওয়ার উপক্রম হলে, নেভির জাহাজ তাদের সাহায্যে এগিয়ে যায়। উদ্ধারপ্রাপ্তদের মধ্যে একটি নবজাতকও রয়েছে। লিবিয়ার এই রুটটি ইউরোপে অবৈধ অনুপ্রবেশের জন্য ব্যস্ততম জলপথ। এই পথে সমুদ্র পাড়ি দিতে গিয়ে চলতি বছর দু হাজারের উপর মানুষ মারা গেছে। 

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান