,

পরিবার নিয়ে পাকিস্তানেই আছেন দাউদ ইব্রাহিম!

news-image

১৯৯৩ সালের মুম্বাই বিস্ফোরণের মূল চক্রী দাউদ ইব্রাহিম সপরিবারে রয়েছে পাকিস্তানেই। সম্প্রতি এই প্রমাণ পেয়েছেন ভারতীয় গোয়েন্দারা। ইংরেজি দৈনিক হিন্দুস্তান টাইমসে প্রকাশিত হয়েছে এই খবর। স্ত্রী মেহজাবেন শেখ, ছেলে মইন নওয়াজ ও তিন মেয়ে মাহরুখ, মেহরিন ও মেজিয়ার সঙ্গে করাচিতেই রয়েছে দাউদ। নথি হিসাবে করাচির ঠিকানায় দাউদের স্ত্রীর নামে একটি টেলিফোন বিল গোয়েন্দাদের হাতে এসেছে । পাসপোর্টে  দাউদের সাম্প্রতিক  ছবিও পেয়েছেন  গোয়েন্দারা। দাউদের পরিবারের সদস্যরা চলতি বছরেই এমিরেটসের বিমানে বেশ কয়েকবার করাচি থেকে দুবাই যাতায়াত করেছেন। পাসপোর্টের নথি, বিমানের যাত্রী তালিকা থেকে এবিষয়ে নিশ্চিত হয়েছেন গোয়েন্দারা। যদিও দাউদ নিজে পাকিস্তানের বাইরে গিয়েছে এমন কোনও নথি গোয়েন্দাদের হাতে আসেনি। রবিবার ভারত -পাক NSA পর্যায়ের বৈঠক হওয়ার কথা। তার আগেই হিন্দুস্তান টাইমসের এই খবরে চাঞ্চল্য ছড়িয়েছে। এর আগে  প্রত্যর্পণের প্রশ্নে দাউদ পাকিস্তানে নেই বলেই বারবার  দাবি করেছে ইসলামাবাদ ।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ