,

ভুটানকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ দল

news-image

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে ভুটানকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ফুটবল দল। গ্রুপপর্বে ভুটান তাদের প্রথম ম্যাচে হেরেছিল স্বাগতিক নেপালের কাছে। ফলে আজ শনিবার গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচ জিতেই সেমিফাইনালের টিকিট পেল বাংলাদেশ। খেলার প্রথামার্ধেই ২ গোল করে বাংলাদেশ। ৪১ মিনিটে রোহিত সরকার এবং ৪৪ মিনিটে মান্নাফ রাব্বি গোল দুটি করেন। এরপরে দ্বিতীয়ার্ধেও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখে বাংলাদেশের ফুটবলাররা। অবশ্য বেশ কয়েকটি সুযোগ কাজে লাগাতে পারেনি সাইফুল বারী টিটুর শিষ্যরা। ভুটানও বেশ কিছু সুযোগ কাজে লাগাতে পারেনি। ফলে দ্বিতীয়ার্থে উভয় দলই আর গোলের দেখা না পাওয়ায় বাংলাদেশ ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে। উল্লেখ্য, আগামী ২৪ আগস্ট স্বাগতিক নেপালের বিপক্ষে গ্রুপ (এ-গ্রুপ) চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে নামবে বাংলাদেশ। ২৭ আগস্ট টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল ও ২৯ আগস্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ