,

ওয়াশিংটনে দাবানলের ঘটনায় জরুরি অবস্থা ঘোষণা

news-image

যুক্তরাষ্ট্রের ১০টি অঙ্গরাজ্যে বড় ধরণের দাবানল দেখা দিয়েছে। এতে প্রায় ১৩ লাখ একর এলাকা পুড়ে গেছে। বৃহস্পতিবার তিনজন দমকলকর্মীও মারা যায়। এই ঘটনার পর ওয়াশিংটন অঙ্গরাজ্যে দাবানল ছড়িয়ে পড়ায় প্রেসিডেন্ট বারাক ওবামা শুক্রবার জরুরি অবস্থা ঘোষণা করেন। শনিবার এএফপির প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের খরাপীড়িত পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়া ভয়াবহ এই দাবানল নিয়ন্ত্রণে স্থানীয় দমকল কর্মীদের সহায়তায় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড তাদের দমকল কর্মী পাঠিয়েছে। ওবামার ঘোষণায় উত্তর-পশ্চিমাঞ্চলের অঙ্গরাজ্যটির ত্রাণ তৎপরতায় সহায়তা দিতে কেন্দ্রীয় তহবিল থেকে অর্থ ছাড় দেওয়া হয়েছে। সেখানে অনেক জায়গায় আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। উল্লেখ্য, ওয়াশিংটনসহ পশ্চিমাঞ্চলের অন্য অঙ্গরাজ্য থেকে এখনো অনেক বাসিন্দাদের সরিয়ে নেওয়া সম্ভব হয়নি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ