শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার রাষ্ট্রপতির পুলিশ পদক পাচ্ছেন ।

monirডেস্ক রিপোর্ট :পুলিশের বিভিন্ন ক্যাটাগরিতে কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ প্রতি বছর “পুলিশ সপ্তাহ” এ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচিত পুলিশ সদস্যদের মাঝে বিপিএম এবং পিপিএম পদক প্রদান করে সম্মানিত করেন। গত ২০১৩ সালে বিভিন্ন ক্যাটাগরিতে সাফল্যের স্বীকৃতি স্বরূপ এ বছর ১০৫ জন পুলিশ সদস্যকে বিপিএম এবং পিপিএম পদক প্রদান করা হচ্ছে। তন্মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার  মোঃ মনিরুজ্জামান পিপিএম পুনরায় পিপিএম সেবা পদকের জন্য মনোনীত হয়েছেন। গত ০৭/১১/২০১২খ্রিঃ এ জেলার দায়িত্ব গ্রহণ করে তিনি জেলার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখা, গোষ্ঠিগত দাঙ্গা দমন, অপরাধ নিয়ন্ত্রণ, মামলা তদন্ত তদারকি, মাদকদ্রব্য উদ্ধারসহ হরতাল ও অবরোধে নৈরাজ্য প্রতিরোধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সফলতার সহিত নেতৃত্ব দেয়ার স্বীকৃতি স্বরূপ তাকে এ পদকে ভূষিত করা হচ্ছে। চট্টগ্রাম রেঞ্জ অফিসে প্রতিমাসে অনুষ্ঠিত ক্রাইম কনফারেন্সে ডিআইজি  মোঃ নওশের আলী পিপিএম  টানা ১১ বার ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার  মোঃ মনিরুজ্জামান পিপিএমকে শ্রেষ্ঠ পুলিশ সুপারের পদক প্রদান করেন।  উল্লেখ্য যে, তিনি ইতোপূর্বে ডিবি ডিএমপিতে এডিসি হিসেবে কর্মরত থাকাকালে রমনা থানা মসজিদের ঈমাম হত্যাকন্ডের রহস্য উদ্ঘাটনের স্বীকৃতি স্বরূপ ২০১২ সালে পিপিএম পদকে ভূষিত হয়েছিলেন।

মোঃ মনিরুজ্জামান পিপিএম ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ফলিত পদার্থ বিজ্ঞান ও ইলেক্ট্রনিক্সে মাস্টার্স ডিগ্রি অর্জন করে ১৮তম বিসিএস পুলিশে যোগদান করেন। তিনি  ০৬/০৩/২০১৪খ্রিঃ মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে ২য় বারের মত পিপিএম পদক গ্রহণ করবেন। পদক গ্রহণের পর হতে তিনি মোঃ মনিরুজ্জামান পিপিএম (বার) হিসেবে স্বীকৃতি পাবেন। তার এ সম্মানে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ গর্বিত। ব্রাহ্মণবাড়িয়া জেলাবাসীর সামগ্রিক সহায়তার মাধ্যমে এ পদকে ভূষিত হওয়ায় ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম (অতিরিক্ত পুলিশ সুপার), ব্রাহ্মণবাড়িয়া জেলাবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

 

 

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা