,

৪৮ ঘণ্টার আল্টিমেটাম

news-image

উত্তর কোরিয়া তাদের বিরুদ্ধে প্রচারণা বন্ধের জন্য ৪৮ ঘণ্টা সময় দিয়েছে দক্ষিণ কোরিয়াকে। সীমান্তে লাউড স্পিকার বাজিয়ে নির্ধারিত সময়ের মধ্যে  প্রচারণা বন্ধ না হলে উত্তর কোরিয়া সামরিক পদক্ষেপ নেবে বলেও হুমকি দিয়েছে।
দক্ষিণ কোরিয়া বলেছে, তাদের লাউড স্পিকার লক্ষ্য করে উত্তর কোরিয়া রকেট ছোড়ার পর তারাও উত্তর কোরিয়ায় গোলা ছুড়েছে।
এমাসের গোঁড়ার দিকে সীমান্তে টহলদানকারী দুইজন দক্ষিণকোরীয় সৈন্য মাইনে আহত হওয়ার পর দক্ষিণ কোরিয়া লাউডস্পিকারে আবার প্রচারণা শুরু করে। ওই এলাকায় মাইন পাতার অভিযোগ উত্তর কোরিয়া অস্বীকার করেছে।
দুই কোরিয়ার পশ্চিমাঞ্চলীয় সমুদ্র সীমা বরাবর আগেও বহুবার উত্তেজনা ছড়িয়েছিল। উত্তর কোরিয়ার দিক থেকে বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার এক সামরিক ইউনিট লক্ষ্য করে গোলা নিক্ষেপ করা হয়।
এরপর দক্ষিণ কোরিয়াও পাল্টা গোলাবর্ষণ করে এর জবাব দেয়। এই সর্বশেষ দফা গোলাগুলির পর দুই দেশের সীমান্তে উত্তেজনা আরও বেড়েছে। উত্তর কোরিয়া এই বলে তার প্রতিবেশীকে হুঁশিয়ার করে দিয়েছে যে, লাউডস্পিকারে তাদের বিরুদ্ধে প্রচারণা বন্ধ করা না হলে তারা সামরিক ব্যবস্থা নেবে ।
দক্ষিণ কোরিয়া তার পশ্চিম সীমান্তের একটি অঞ্চল থেকে বেসামরিক নাগরিকদের সরে যেতে বলেছে। দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা কাউন্সিল জরুরি বৈঠকও ডেকেছে ।
ছয় দশকেরও বেশি সময় ধরে দুই কোরিয়ার মধ্যে যুদ্ধাবস্থা চলছে, ১৯৫৩ সালে যুদ্ধ শেষ হলেও দুই দেশের মধ্যে কোন শান্তি চুক্তি এ পর্যন্ত হয়নি । সাম্প্রতিক বছরগুলোতে বহুবার দুই দেশের মধ্যে সীমান্তে গোলাগুলি হয়েছে।-বিবিসি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে