,

গ্রিসের প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা

news-image

গ্রিসের প্রধানমন্ত্রী আসেক্সিস সিপরাস পদত্যাগের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি আগাম নির্বাচনের ডাক দিয়েছেন। খবর বিবিসি’র। 
টেলিভিশনে দেয়া এক বক্তব্যে সিপরাস বলেছেন, গ্রিস তার ইউরোপীয় ঋণদাতাদের সঙ্গে দরাদরির কঠিন সময় পার করে এসেছে। এখন দেশবাসীর কাছে তাদের সিদ্ধান্ত জানতে চাওয়া তার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। তিনি বলেন, আমি ও আমার সরকারের পদত্যাগপত্র জমা দেয়ার জন্য প্রেসিডেন্টের কাছে যাব। তিনি বলেন, আমি এবং আমার সরকার যে লড়াই করেছি তার জন্য আমি গর্বিত। গ্রিসের মানুষের ওপর সিদ্ধান্ত নেয়ার ভার ছেড়ে দিচ্ছি। 
এ বছরের জানুয়ারি মাসে আলেক্সিস সিপরাস যখন নির্বাচনে জেতেন তখন গ্রিসের মানুষের কাছে তিনি ব্যয়-সংকোচনের বিরুদ্ধে অবস্থান করবেন বলেই মনে করেছেন অনেকে। মাত্র সাত মাস আগে নির্বাচনে জিতে ক্ষমতায় আসা সিপরাস তৃতীয় বেইলআউট নিশ্চিত করার জন্য নিজের দলের সদস্যের মধ্যেই বিরোধিতার মুখে পড়েন।
 
কিন্তু সাত মাসে অবস্থার অনেক পরিবর্তন হয়েছে। ইউরোপীয় ঋণদাতাদের কাছ থেকে তৃতীয় আর্থিক সহায়তা প্যাকেজ নিশ্চিত করা ও গ্রিসকে ইউরো জোনে রাখার জন্য তাকে ব্যয় সংকোচন, কর বৃদ্ধি, পেনশন কমানোসহ বেশ কিছু কঠিন পদক্ষেপ নিতে হয়েছে। এদিকে নির্বাচনের তারিখ ঠিক না হলেও ২০ সেপ্টেম্বর এই নির্বাচন হতে বলে একটি সম্ভাব্য তারিখ শোনা গিয়েছিল।
 
নির্বাচনের আগে একটি তত্বাবধায়ক সরকার দায়িত্ব নেবে। গ্রিসের সংবিধান অনুযায়ী একটি সরকার গঠনের পর যদি তা এক বছরের মধ্যেই পদত্যাগ করে তাহলে প্রেসিডেন্ট দ্বিতীয় বৃহত্তম দলকে একটি প্রশাসন তৈরি করতে বলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে