ইসরাইলের কারাগারে ৬৫ দিন অনশনের পর ফিলিস্তিনির মুক্তি
এলানের আটকের পর পশ্চিম তীরে তার জন্য প্রতিবাদে ফিলিস্তিনিরা।এলানের আটকের পর পশ্চিম তীরে তার জন্য প্রতিবাদে ফিলিস্তিনিরা।
ইসরাইলের কারাগারে ৬৫ দিন ধরে অনশনে থাকা ফিলিস্তিনি নাগরিক মোহাম্মেদ এলানের উপর থেকে আটকাবস্থা তুলে নিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। চরমপন্থী সংগঠন ইসলামিক জিহাদ এর সন্দেহভাজন সদস্য হিসেবে বিনাবিচারে কারাগারে দীর্ঘদিন ধরে আটকে রাখার প্রতিবাদে জুন মাসে অনশন শুরু করেন এলান। তবে তার আইনজীবী জানিয়েছে মুক্তির খবর এলেও বড্ড দেরী হয়ে গেছে। শরীরে খাবারের অভাবে মস্তিষ্কের একাংশ ক্ষতিগ্রস্ত হয়ে হাসপাতালে আছেন এলান। অন্যদিকে কোন নির্ধারিত অভিযোগ ছাড়া ফিলিস্তিনিদের এভাবে আটকে রাখার পদ্ধতি ইসরাইল ও ফিলিস্তিনের দ্বন্দ্বকে আরো ঘনীভূত করবে বলে হুঁশিয়ারি দিয়েছে জাতিসংঘ।











