,

শনিবার শুরু হচ্ছে ক্রিকেটারদের ১ মাসের কন্ডিশনিং ক্যাম্প

news-image

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত ৩ আগস্ট শেষ হয় টেস্ট টেস্ট সিরিজ। এরপর থেকেই ছুটিতে রয়েছে জাতীয় দলের ক্রিকেটাররা। আগামী ২৮ সেপ্টেম্বর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। অস্ট্রেলিয়া সিরিজকে সমনে রেখে ২২ আগস্ট থেকে ২৭ জন ক্রিকেটার নিয়ে কন্ডিশনিং ক্যাম্প শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক মাসের এই ক্যাম্প চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।

কন্ডিশনিং ক্যাম্পের জন্য বুধবার ২৭ সদস্যের এলিট প্লেয়ার্সের তালিকা প্রকাশ করেছে বিসিবি। কন্ডিশনিং ক্যাম্পে জাতীয় দলের বিভিন্ন ফরম্যাটের ক্রিকেটারদের রাখা হয়েছে। বিশেষ করে এই দলে আছেন দুই স্পিন অলরাউন্ডার নাঈম ইসলাম ও শুভাগত হোম চৌধুরী এবং গত কয়েকটি টেস্ট সিরিজে না খেলা দুই ডানহাতি পেসার রবিউল ইসলাম ও আল-আমিন হোসেন। কন্ডিশনিং ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটাররা আগামী ২২ আগস্ট সকাল ৯টা ৪৫ মিনিটে স্ট্রেঙ্থ ও কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারায়নের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে।

তবে ২২ তারিখ থেকে ক্যাম্প শুরু হলেও প্রথম দিন থেকে উপস্থিত থাকতে পারছেন না সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মর্তুজা। স্ত্রীকে নিয়ে যুক্তরাষ্ট্র গিয়েছেন সাকিব আল হাসান। তার ফেরার কথা ২৬ আগস্ট। জানা গেছে, দেশে ফেরার পরই ক্যাম্পে যোগ দেবেন তিনি। এছাড়া স্বপরিবারে বুধবার সকালেই সিঙ্গাপুর গেছেন মাশরাফি বিন মর্তুজা। তার ফেরার কথা রয়েছে ২৫ আগস্ট। দেশে ফিরলে তিনিও যোগ দেবেন এই ক্যাম্পে।

কন্ডিশনিং ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটাররা হলেন: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, এনামুল হক বিজয়, রনি তালুকদার, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, শুভাগত হোম চৌধুরী, নাসির হোসেন, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, আরাফাত সানি, জুবায়ের হোসেন, সোহাগ গাজী, মাশরাফি বিন মর্তুজা, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, আবুল হাসান রাজু, মোহাম্মদ শহীদ, শফিউল ইসলাম, রবিউল ইসলাম ও আল-আমিন হোসেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে