বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শুভ্রা মুখার্জির শেষকৃত্য সম্পন্ন

news-image

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির প্রয়াত স্ত্রী শুভ্রা মুখার্জির শেষকৃত্য সম্পন্ন হয়েছে। দিল্লির লোদি রোডের শ্মশানে ‍বৈদ্যুতিক চুল্লিতে বুধবার (১৯ আগস্ট) সকালে তার দাহ সম্পন্ন হয় বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো।

শেষকৃত্য অনুষ্ঠানে প্রণব মুখার্জি, তাদের তিন সন্তান শর্মিষ্ঠা, অভিজি‍ৎ, ইন্দ্রজিৎ ছাড়াও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, দিল্লির লেফটেন্যান্ট গর্ভনর নাজিব জং, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

এর আগে স্থানীয় সময় সকাল ১০টায় শুভ্রা মুখার্জির শেষকৃত্যের আনুষ্ঠানিকতা শুরু হয়।

মঙ্গলবার (১৮ আগস্ট) নয়াদিল্লির একটি সামরিক হাসপাতালে (আর্মি হসপিটাল রিসার্চ অ্যান্ড রেফারেল) চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টা ৫১ মিনিটে মৃত্যু হয় তার। এ সময় শুভ্রার বয়স হয়েছিল ৭৫ বছর।
শ্বাসজনিত রোগে অসুস্থ হয়ে পড়লে গত ৭ আগস্ট স্থানীয় সময় সন্ধ্যায় শুভ্রা মুখার্জিকে নয়াদিল্লির আর্মি হসপিটালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রেই (আইসিইউ) ছিলেন।

মৃত্যুর পর পরিবার ও স্বজনদের শেষ শ্রদ্ধা জানানোর জন্য ওইদিন বিকেল ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তার মরদেহ রাষ্ট্রপতি ভবনে রাখা হয়। এরপর মরদেহ ছেলে অভিজিৎ মুখার্জির ১৩ তালকাটরা রোডের বাসভবনে নেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে