,

সরাইলে অস্ত্রসহ ডাকাত গ্রেপ্তার

news-image

স্টাফ রিপোর্টার সরাইল : সরাইলে ডাকাতির প্রস্তুতিকালে শানন্ত (২৪) নামের এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে সরাইল-নাসিরনগর সড়কের ধর্মতীর্থ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন এস আই আবদুল আলীম। শান্ত কালিকচ্ছের আবদুর রউফ চৌধুরীর ছেলে। গ্রেপ্তারের পর তার কাছ থেকে একটি সুইস গিয়ার ও ১টি ছোঁড়া উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে ডাকাতি ও বিস্ফোরক আইনে মামলা দেয়া হয়েছে। পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে এগারটার দিকে ধর্মতীর্থ এলাকায় একটি বিয়ের গাড়িতে ডাকাতি করার প্রস্তুতি নেয় শান্ত সহ ১০-১২ জন ডাকাত। এ সময় সড়কে টহলরত এস আই আবদুল আলীম সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের ধাওয়া করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা ককটেলের বিস্ফোরন ঘটিয়ে পালিয়ে যায়। তবে তাদের দলের নেতা শান্তকে পুলিশ ধরে ফেলে। গ্রেপ্তারের পর শান্তর কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ১টি অত্যাধুনিক সুইসগিয়ার ও বড় ছোঁড়া উদ্ধার করা হয়েছে। শান্তর বিরুদ্ধে সরাইল থানায় ডাকাতি ও চাঁদাবাজি ৪টি মামলা রয়েছে। সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আরশাদ বলেন, সরাইল-নাসিরনগর সড়কে সে দীর্ঘদিন ধরে ডাকাতি করে আসছে। তার রয়েছে একটি সিন্ডিকেট। এলাকাবাসী তার অত্যাচারে অতিষ্ঠ। 
 

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর