বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিপের জোড়া গোলে ম্যানইউর জয়

news-image

মেমফিস ডিপে করলেন দুই গোল। আর তার জোড়া গোলে উদ্দিপ্ত ম্যানচেস্টার ইউনাইটেড চ্যাম্পিয়ন্স লিগ প্লে অফের ম্যাচে ৩-১ গোলে হারালো ক্লাব ব্রাগকে। মঙ্গলবার নিজেদের মাঠে প্রথম লেগের খেলায় জয় তুলে নেয় ম্যানইউ।

ম্যানচেস্টারের শুরুটা ছিল ধাক্কা লাগানো। মাইকেল ক্যারিকের ভুলে আত্মঘাতী গোল হজম করতে হয় রেড ডেভিলদের। ওটা খেলার ৮ মিনিটের সময়ের ঘটনা। কিন্তু ১৩ মিনিটে চমৎকার এক গোল করে ম্যানইউকে সমতায় এনে দেন ডিপে। এরপর প্রথমার্ধের শেষ দিকটায় ৪৩ মিনিটে তিনি আরো এক গোল করেন। তাতে ২-১ লিড নেয় ম্যানইউ। এই লিড নিয়েই তারা যায় বিরতিতে।
ব্রাগ ডিফেন্ডার ব্র্যান্ডন মেচেলে ৮০ মিনিটের সময় দেখেন দ্বিতীয় হলুদ কার্ড। ১০ জনের দলে পরিণত হয় ম্যানইউর প্রতিপক্ষ। ৯০ মিনিটে ডিপের ক্রস থেকে বল পেয়ে ফেলাইনি করেন ম্যানচেস্টারের তৃতীয় গোল।
হ্যাটট্রিকের সুযোগ পেয়েছিলেন ডিপে। কিন্তু কাজে লাগাতে পারেন নি সেই সুযোগ। ওয়েইন রুনির জায়গায় বদলী হিসেবে খেলতে নামেন ফেলাইনি। আগামী বুধবারের ফিরতি লেগের খেলার আগে দুই গোলের ব্যবধান গড়ে দেন তিনি।
এই গ্রীস্মেই ডাচম্যান ডিপেকে সই করিয়েছে ম্যানচেস্টার। ৩১ মিলিয়ন পাউন্ডে ওল্ড ট্রাফোর্ডে এসেছেন ডিপে। নিজেকে ম্যানইউর বড় ভক্ত পরিচয় দেয়া এই খেলোয়াড় ম্যানইউর সাথে শুরুটা করেছেন ভালোভাবেই। তার প্রথম দুই ম্যাচে প্রধান স্ট্রাইকারের পেছনে খেলেছেন ডিপে। কিন্তু ব্রাগের বিপক্ষে বাঁ পাশের উইংয়ে সুযোগ পান। আর তাতেই হয়েছে কাজ। ম্যাচের সহজতম সুযোগ পেয়েছিলেন ডিপে হ্যাটট্রিক করার জন্য। রুনির পাস থেকে বল পেয়ে বারের ওপর দিয়ে উড়িয়ে মারেন ডিপে।
ডিপেকে উজ্জ্বল দেখে খুশি ম্যানচেস্টারের ডাচ কোচ লুই ফন হাল। বলেছেন, "মেমপিসের জন্য দারুণ আনন্দিত আমি। বলেছিলাম তার ভালো খেলা সময়ের ব্যাপার মাত্র। আশা করি এভাবে খেলে যাবে ও। সে মাত্র ২১ বছরের। মাত্র দুটি মৌসুম খেলেছে পিএসভিতে। তার ওপর আত্মবিশ্বাস আছে আমার।"

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা