আবু ধাবিতে প্রথমবারের মতো তৈরি হচ্ছে হিন্দু মন্দির

news-image

সংযুক্ত আরব আমিরাত সরকার প্রথম বারের মতো রাজধানী আবু ধাবিতে হিন্দু মন্দির নির্মাণের অনুমতি দিয়েছে। এই মন্দির নির্মাণের জন্য জমিও বরাদ্দ দিয়েছে আরব আমিরাত কর্তৃপক্ষ।
দেশটির সরকারের এই সিদ্ধান্তের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন দুই দিনের সফরে আবু ধাবিতে থাকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মন্দির নির্মাণের অনুমতিকে 'একটি মহৎ পদক্ষেপ' বলে আখ্যায়িত করেছে তিনি। এর জন্য টুইট বার্তায় আরব আমিরাত সরকারকে ধন্যবাদ জানান মোদী। দুবাইয়ে দুইটি হিন্দু মন্দির ও শিখদের একটি গুরুদুয়ারা রয়েছে। তবে আবু ধাবিতে এটিই প্রথম।
 
রবিবার ৩৪ বছর পর কোন ভারতীয় প্রধানমন্ত্রী আরব আমিরাত সফরে যান। সফরকালে তিনি আবু ধাবির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মক্তুমের সাথে বৈঠক করেন। সূত্র: আল জাজিরা।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান