বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শুভ্রার শেষকৃত্যে দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী, সঙ্গে শেখ রেহানা

news-image

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির প্রয়াত সহধর্মিনী শুভ্রা মুখার্জির শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে বুধবার দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে দিল্লির উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে তার। সঙ্গে থাকবেন বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা ও পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী । শেষকৃত্য অনুষ্ঠান শেষে বিকেলেই ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানিয়েছেন। শুভ্রা মুখার্জি মঙ্গলবার সকালে দিল্লির একটি হাসপাতালে ৭৪ বছর বয়সে মারা যান। তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। শুভ্রা মুখার্জির মৃত্যুতে পৃথক শোকবাণীতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির পরিবারের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের রয়েছে বিশেষ ঘনিষ্ঠতা। শুভ্রা মুখার্জি অসুস্থ হয়ে হাসপাতালে থাকার সময়েও তার খোঁজ খবর নেন বঙ্গবন্ধুর দুই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা