বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীলঙ্কায় ভোটগ্রহণ শুরু ক্ষমতায় ফিরে আসার স্বপ্ন রাজাপাকসের

news-image

বলা যায় অনেকটা শান্তিপূর্ণ পরিবেশেই শ্রীলঙ্কায় পার্লামেন্ট নির্বাচনে গতকাল সোমবার ভোটগ্রহণ করা হয়েছে। নির্বাচনের সময় বিক্ষিপ্ত দুই-একটি সহিংস ঘটনা ঘটা ছাড়া শ্রীলংকায় এবার বড় ধরনের কোনো অঘটন ঘটেনি। দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে এই নির্বাচনে জয়ের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে আবার শাসনক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন। বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, ভোট দেওয়ার যোগ্য ভোটার সংখ্যা প্রায় দেড় কোটি। নির্বাচনের ফল আজ মঙ্গলবার পাওয়া যেতে পারে। গতকাল সোমবার স্থানীয় সময় সকাল সাতটায় ভোটগ্রহণ শুরু হয়। বিকেল চারটায় ভোট নেওয়া শেষ হয়। দেশটিতে নির্বাচনী প্রচারের সময় সহিংসতায় চার ব্যক্তি নিহত হয়েছে। কিন্তু তার পরেও পর্যবেক্ষকরা বলছেন, অতীতের যেকোন সময়ের চেয়ে এবার সহিংসতা অনেক কম হয়েছে। প্রচারও ছিল অনেক শান্তিপূর্ণ।নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করতে গত রোববার কয়েক হাজার পুলিশ মোতায়েন করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বিভিন্ন ভোটকেন্দ্র ও গণনাকেন্দ্র পাহারা দেওয়ার জন্য দেশজুড়ে পুলিশের ৬৩ হাজার সদস্য দায়িত্ব পালন করছেন। প্রয়োজনে তাদের সাহায্য করার জন্য আধা সামরিক বাহিনীও প্রস্তুত রাখা হয়। রাজাপাকসে প্রায় এক দশক ধরে ক্ষমতায় ছিলেন। গত জানুয়ারিতে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে তিনি পরাজিত হন নিজের সাবেক সহযোগী মাইথ্রিপালা সিরিসেনার কাছে।দীর্ঘ ৩৭ বছরের তামিল বিচ্ছিন্নতাবাদী লড়াই অবসানে সাফল্যের জন্য সংখ্যাগরিষ্ঠ সিংহলি জনগোষ্ঠীর মধ্যে এখনো ৬৯ বছর বয়সী রাজাপাকসের জনপ্রিয়তা রয়েছে। তবে সংখ্যালঘু তামিল জনগোষ্ঠীর একটি বড় অংশ তাকে অপছন্দ করে। এবার কোনো দলের পক্ষে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন সম্ভব নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। তাছাড়া প্রেসিডেন্ট সিরিসেনাসহ নানা পক্ষের বিরোধিতায় রাজাপাকসেরও ক্ষমতার মঞ্চে প্রত্যাবর্তন সহজ হবে না বলেই বিশ্লেষকদের ধারণা। বিবিসি অনলাইন।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা