বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লগার অভিজিৎ ও অনন্ত বিজয়ের হত্যাকারীরা আটক: র‍্যাব

news-image

ডেস্ক রির্পোট : বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ব্লগার হত্যাকাণ্ডের ঘটনায় মূল পরিকল্পনা কারী সহ ৩ জনকে আটকের দাবি করেছে র‍্যাব।
এ বছরের ফেব্রুয়ারি মাসে ঢাকায় অভিজিৎ রায় এবং মে মাসে সিলেটে অনন্ত বিজয় দাশ নামে দুজন ব্লগার নিহত হন। এই হত্যাকাণ্ডের ঘটনায় এরাই মূল পরিকল্পনাকারী বলে জানিয়েছেন র‍্যাবের উপ-পরিচালক মেজর মাকসুদুল আলম।
তারা আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা। গতকাল রাতে রাজধানীর নীলক্ষেত এবং ধানমন্ডী এলাকা থেকে তাদের আটক করা হয়েছে ।
এর মাধ্যমে এই দুজন ব্লগারের হত্যাকাণ্ডের রহস্য অনেকটাই উদঘটিত হতে যাচ্ছে বলে দাবি করেন মিস্টার আলম।
র‍্যাবের এই কর্মকর্তা তৌহিদুর রহমান নামে একজন প্রবাসী বাংলাদেশীর নাম উল্লেখ করে বলেন, তিনিই এ ধরনের সবগুলো হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী। তৌহিদুর রহমান যুক্তরাজ্যের নাগরিক এবং তথ্য প্রযুক্তি ক্ষেত্রে তার দক্ষতা রয়েছে বলেও জানান তিনি।
আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে বলে জানান মি আলম।
এছাড়া সাদেক আলী এবং আমিনুল মল্লিক নামে অপর দুজন ব্যক্তির নাম উল্লেখ করেন তিনি। তার ভাষায়, ব্লগার অভিজিৎ এবং অনন্ত বিজয় হত্যাকাণ্ডের কিলিং মিশনে ছিলেন সাদেক আলী। আরও ৫/৭ জন ছিলেন তার সাথে।
বাংলাদেশে এবছর এ পর্যন্ত ৪ জন ব্লগারের হত্যার ঘটনা ঘটেছে। এ মাসের শুরুর দিকে ঢাকার গোরানে নিজের বাসায় নীলয় নীল নামে আরও একজন ব্লগার নিহত হন।

 

bbc.com

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা