রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

২৫ ডিসেম্বর হাদির খুনিদের বিদেশে পাঠানোর শঙ্কা জাবেরের

news-image

অনলাইন ডেস্ক : আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার সময় সবার ব্যস্ততার সুযোগে শরিফ ওসমান হাদির খুনিদের বিদেশে পাঠিয়ে দেওয়া হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘শহীদি শপথ’ পাঠ অনুষ্ঠানে নতুন কর্মসূচি ঘোষণার সময় এ আশঙ্কার কথা জানান তিনি।

আব্দুল্লাহ আল জাবের বলেন, ‘আগামী ২৪ ও ২৫ ডিসেম্বর আপনারা দেশের প্রতিটি দেওয়াল ও রাস্তায় শহিদ ওসমান হাদির সার্বভৌমত্ব ও ইনসাফের লড়াইয়ের ইতিহাস দেওয়াল লিখন ও গ্রাফিতির মাধ্যমে অঙ্কন করুন। এই দুদিন সামাজিক যোগাযোগমাধ্যমে শহীদ শরিফ ওসমান হাদির এই লড়াইয়ের বার্তা বিশ্ববাসীর কাছে তুলে ধরুন।’

তিনি বলেন, ‘আগামী ২৬ ডিসেম্বরের কর্মসূচি আমরা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে জানিয়ে দেব। ওসমান হাদি সহিংসতা পছন্দ করতেন না। তার জানাজায় ১৫ লাখ মানুষ অংশ নিয়েছে। আমরা যদি বলতাম শহিদের রক্তের বদলা নিয়ে ঢাকা ছাড়তে হবে? তবে আমরা সহিংসতা চাইনি। ওসমান হাদির ইনকিলাব মঞ্চ বাংলাদেশের স্বাধীনতার কথা বলবে।’

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব বলেন, ‘ওসমান হাদিকে গুলি করে শুধু তার মাথায় গুলি করা হয়নি, তারা বাংলাদেশের মাথায় গুলি করেছে। আমাদের সবাইকে যদি মেরে ফেলা হয় তাহলে বাংলার জমিনে যদি একজন জীবিত থাকে সে বাংলার জমিনে ইনসাফ কায়েম করে যাবে। সরকার যদি আমাদের হুমকি মনে করে তাহলে বলতে চাই সরকার বাংলাদেশের শত্রু, বাংলাদেশে ইনসাফ কায়েমের শুত্রু।’

জাবের বলেন, ‘আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বিদেশি গোয়েন্দা সংস্থা দিয়ে তদন্ত করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার নিশ্চি করতে হবে।’

 

এ জাতীয় আরও খবর

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা

সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তার

সাইনবোর্ড লাগাতে গিয়ে দগ্ধ ৩ শিক্ষার্থী

খুলনায় মসজিদে ঢুকে গুলি, আহত ২

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জিয়াকে নিয়ে গবেষণা আরও বাড়ানো দরকার: ফখরুল

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

দেশে নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে পয়েন্ট টেবিলে ব্রাজিলকে টপকাল স্কটল্যান্ড

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল