রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

টিকিট-পাসপোর্ট না থাকলে ঢোকা যাবে না বিমানবন্দরে

news-image

গোলাম সাত্তার রনি : লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার। ওইদিন তারেক রহমান বিমানবন্দর ত্যাগ না করা পর্যন্ত বিমানবন্দর এলাকায় প্রবেশে কড়াকড়ি আরোপ করা হবে। বিমান টিকিট ও পাসপোর্ট ছাড়া কাউকে বিমানবন্দরে প্রবেশ করতে দেওয়া হবে না। তবে বিএনপির যে দলটি বিমানবন্দরে তারেক রহমানকে অভ্যর্থনা জানাবেন তাঁরা বিমানবন্দরের ভেতরে প্রবেশ করতে পারবেন।

এদিকে লন্ডন থেকে তারেক রহমান সংশ্লিষ্টদের অনুরোধ করেছেন তাঁর দেশে ফেরা উপলক্ষে যেন কোনো বিমান যাত্রী হয়রানির শিকার না হন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে বিমানে দেশে ফিরবেন সেই বিমান থেকে শুরু করে হচ্ছে নিরাপত্তা ব্যবস্থার আয়োজন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখার পরই তাকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দারা কঠোর নিরাপত্তা বলয় তৈরি করবে। যাতে তাঁর নিরাপত্তায় কোথাও কোনো ফাঁক না থাকে। পরিবারসহ তারেক রহমানের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ২০২ ফ্লাইটে আগামীকাল বুধবার সন্ধ্যায় যুক্তরাজ্যের লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। তাঁর নিরাপত্তার অংশ হিসেবেই ইতোমধ্যে ওই ফ্লাইটের দায়িত্ব থেকে দুই কেবিন ক্রু জুনিয়র পার্সার মো. সওগাতুল আলম সওগাত ও ফ্লাইট স্টুয়ার্ডস জিনিয়া ইসলামকে সরিয়ে নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট ফ্লাইটের নিরাপত্তা ও ভিআইপি ব্যবস্থাপনা বিবেচনায় নিয়ে গতকালও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ বৈঠক করেছে। ওই বৈঠকে বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে তারেক রহমানকে বহনকারী বিমানের নিরাপত্তার নানা দিক বিশ্লেষণ করা হয়েছে।

এদিকে তারেক রহমানের নিরাপত্তা নিয়ে এখন ব্যস্ত সময় অতিবাহিত করছে ঢাকা মহানগর পুলিশ। নিরাপত্তা নিয়ে সিরিজ বৈঠক করছেন ডিএমপির দায়িত্বশীলরা। ২৫ ডিসেম্বর তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ তাঁর গমনাগমনের সব পথে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হবে। এ ছাড়া ৩০০ ফিটের সংবর্ধনা স্থান, তারেক রহমানের বাসভবন এবং অফিসেও কঠোর নিরাপত্তাবলয় গড়ে তুলবে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এসএন নজরুল ইসলাম আমাদের সময়কে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তায় তাঁরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছেন। নিরাপত্তার অংশ হিসেবে সোয়াট ও বোম্ব ডিসপোজাল টিমের সদস্যরা মাঠে থাকবেন। এ ছাড়া নিরাপত্তায় আরও নানা ব্যবস্থা থাকবে।

 

এ জাতীয় আরও খবর

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা

সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তার

সাইনবোর্ড লাগাতে গিয়ে দগ্ধ ৩ শিক্ষার্থী

খুলনায় মসজিদে ঢুকে গুলি, আহত ২

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জিয়াকে নিয়ে গবেষণা আরও বাড়ানো দরকার: ফখরুল

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

দেশে নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে পয়েন্ট টেবিলে ব্রাজিলকে টপকাল স্কটল্যান্ড

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল