,

বিমান হামলায় পাকিস্তানে ২৪ জঙ্গি নিহত

news-image

সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে চালানো অভিযানে ২৪ জন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে।
সোমবার এ অভিযান চালানো হয়। পাকিস্তানের গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে উত্তর ওয়াজিরিস্তানে চালানো অভিযানে ২৪ জন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে। নিহতদের মধ্যে বিদেশি জঙ্গিও রয়েছে।


নাম প্রকাশে অনিচ্ছুক দুইজন গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, উত্তর ওয়াজিরিস্তানের জোই নারি, লাটাকা মিজের মাদাখেল এবং শাওয়াল এলাকায় বিমান হামলা চালানো হয়। জেট বিমান দিয়ে চালানো হামলায় জঙ্গিদের লুকিয়ে থাকার ৬টি স্থাপনা এবং অন্তত ২৪ জন নিহত হয়েছে। এ হামলা পাঞ্জাবে হামলার ঘটনায় চালানো হয়েছে কিনা এমন এক প্রশ্নের জবাবে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান এক গোয়েন্দা কর্মকর্তা। সূত্র থেকে জানা গেছে, শাওয়াল উপত্যকা এবং ডাট্টা খেল এলাকা পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে মাদক পাচারের অন্যতম একটি রুট। জঙ্গিদের অন্যতম ঘাঁটি হিসেবেও এ এলাকাটি পরিচিত।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে