,

সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দিতে চাইলেন হাসনাত

news-image

অনলাইন ডেস্ক : আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় দিয়ে রাখলে ভারত থেকে সেভেন সিস্টার্সকে আলাদা করে দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক সমাবেশে এ ঘোষণা দিয়েছেন তিনি।

হাসনাত আব্দুল্লাহি বলেন, ‘যারা আমার দেশের সার্বভৌমত্ব, ভোটাধিকার, মানবাধিকার, এদেশের সন্তানদের বিশ্বাস করে না তাদের আশ্রয়, ট্রেনিং দিয়ে সন্ত্রাসী কার্যক্রম করতে উস্কে দিচ্ছেন, আমরাও বলে দিচ্ছি আপনাদের থেকে যারা স্বাধীনতা চায় তাদেরও আশ্রয় দিয়ে, সেই সেভেন সিস্টার্সকে ভারত থেকে বিচ্ছিন্ন করে দেব।’

তিনি বলেন, ‘যারা এখনো দিল্লির তাঁবেদারি করছে তাদের বলছি আপনাদের বিরুদ্ধে লড়াই করে আমরা তৃতীয় স্বাধীনতা অর্জন করব।’

প্রধান নির্বাচন কমিশনারের উদ্দেশে হাসনাত বলেন, ‘আপনার, আমার মৃত্যু এই নির্বাচন কমিশনের কাছে কেবল মাত্র একটি সংখ্যা। এই মেরুদণ্ডহীন প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে যেন এমন ঘটনা ঘটে তার অপেক্ষায় আছি আমরা। এক ইলেকশন কমিশনার গেলে হাজারটা ইলেকশন কমিশনার পাওয়া যাবে, কিন্তু আমাদের ভাই হাদি চলে গেলে আর কোনো হাদিকে পাওয়া যাবে না।’

এনসিপির এ নেতা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে নীল দলের যে শিক্ষকরা আছে, তাদের বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিতে হবে।’

রাজনৈতিক দল ও রাজনীতিবিদদের উদ্দেশে হাসনাত বলেন, ‘যারা শহীদ মিনারে অংশগ্রহণ করে নাই তাদের বলছি ক্ষমতার লোভে অন্ধ হইয়েন না। আর যারা এসেছেন তারা এখানে এসে একটা বক্তব্য দিয়ে আবার সিট নিয়ে নেগোসিয়েশন করবেন এভাবে জাতীয় ঐক্য হবে না।’

 

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক