,

সামরিক ড্রোন ফ্লাইট চালনা বাড়াবে যুক্তরাষ্ট্র

news-image

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী আগামী চার বছরে ড্রোন ফ্লাইট চালনা বাড়াবে। ক্রমবর্ধমান সংঘাতময় এলাকায় গোয়েন্দা নজরদারি ও যুদ্ধ সক্ষমতা জোরদারে দেশটি এ পদক্ষেপ নেবে। এক খবরে এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।উর্ধ্বতন এক প্রতিরক্ষা কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, পেন্টাগন বর্তমানে প্রতিদিন ৬১ টি ড্রোন ফ্লাইট পরিচালনা করে। ২০১৯ সালের মধ্যে তা কমপক্ষে ৯০ তে উন্নীত করা হবে।

নতুন এ পরিকল্পনা ইউক্রেন, ইরাক, সিরিয়া, দক্ষিণ চীন সাগর ও উত্তর আফ্রিকারমতো অঞ্চলে নজরদারি বাড়ানোর পাশপাশি পেন্টাগনের ড্রোন হামলার সক্ষমতা বাড়াবে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার অধীনে ড্রোন কর্মসূচির বিস্তৃতি ঘটেছে। যুক্তরাষ্ট্রের ড্রোন কর্মসূচি নিয়ে সমালোচনাও রয়েছে। র্যবেক্ষকদের মতে, ড্রোন হামলায় অনেক নিরাপরাধ বেসামরিক লোকের প্রাণহানি হচ্ছে। রোববার প্রকাশিত জার্নালের খবরে বলা হয়েছে, নিরপেক্ষ গোষ্ঠীর মতে, ড্রোন হামলায় কমপক্ষে ৩ হাজার লোক নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী বর্তমানে ড্রোন পরিচালনা করে। নতুন পরিকল্পনার আওতায় এ বাহিনী মার্কিন সেনাবাহিনী, বিশেষ অভিযান কমান্ড ও সরকারি ঠিকাদারদের সহায়তা পাবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে