বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিশু হৃদয়ের সফল অস্ত্রোপচার, বের করা হয়েছে গুলি

news-image

কুমিল্লায় শিশু তানভীর হাসান হৃদয়ের শরীরে সফল অস্ত্রোপচার করে গুলি বের করা হয়েছে। রবিবার গভীর রাতে এই অস্ত্রোপচার করা হয়। জানা যায়, রবিবার রাত ১১টার দিকে পাঁচ বছরের শিশু তানভীর হাসান হৃদয়ের পেটে ও বাম হাতে অস্ত্রোপচার করেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের কেজুয়েলিটি বিভাগের ডা. রেজাউর রশিদ।
তিনি জানান, ঐ শিশুর বাম হাতে বিদ্ধ গুলিটি সফলভাবে বের করা হয়েছে। কিন্তু কনুইয়ের (বাম হাতের) জয়েন্টের নীচে গুলিবিদ্ধ হওয়ার কারণে হাড় ভেঙে গেছে। তাই পরোপুরি সুস্থ হতে এক মাস সময় লাগতে পারে। এদিকে কুমিল্লার জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল গুলিবিদ্ধ শিশু হৃদয়কে দেখতে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে যান। এসময় তিনি সংশ্লিষ্ট চিকিত্সকদের কাছে তার চিকিত্সার খোঁজ-খবর নেন।
উল্লেখ্য, কুমিল্লা নগরীর শুভপুর এলাকায় আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসায়ের দ্বন্দ্বে রবিবার সকালে দুই গ্রুপে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এসময় আনোয়ার নামের এক সন্ত্রাসী দৌড়ে স্থানীয় আরিফ মিয়ার বাড়িতে ঢুকে পড়ে। প্রতিপক্ষের নিজাম তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে তা লক্ষ্যভ্রষ্ট হয়ে ঘরের সামনে দাঁড়িয়ে থাকা হৃদয়ের পেটে ও বাম হাতে গুলি লাগে। পরে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। কোতয়ালী মডেল থানার ওসি মো. খোরশেদ আলম জানান, আসামিদের ধরতে একাধিক টিম কাজ করছে।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা